1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মহম্মদপুরে ডাবল মার্ডারের রহস্য উদঘাটনে চাকু খুজতে অভয়নগরে ভৈরব নদে মাগুরার পুলিশ - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪

মহম্মদপুরে ডাবল মার্ডারের রহস্য উদঘাটনে চাকু খুজতে অভয়নগরে ভৈরব নদে মাগুরার পুলিশ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ১৫৫ জন খবরটি পড়েছেন

তারিম আহমেদ, নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মাগুরার মহম্মদপুর উপজেলায় আপন দুই ভাইকে গলাকেটে হত্যার রহস্য উদঘাটনে ১টি চাকু খুজতে অভয়নগরের ভৈরব নদে নেমেছেন মাগুরা পুলিশের টিম। সোমবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার ভৈরব ব্রিজ সংলগ্ন এলাকায় ভৈরব নদীতে নৌকা যোগে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দলকে নিয়ে রহস্য উদঘাটনে চাকু খুজতে নেমে পড়েন পুলিশের টিম। দীর্ঘ দুই থেকে তিন ঘন্টা অভিযান চালিয়েও দেশিয় অস্ত্র  চাকুর সন্ধান মেলেনি। এ বিষয়টি নিশ্চিত করেছেন মহম্মদপুর থানা পুলিশের উপ-পরিদর্শক এস আই শেখ সাইফুল ইসলাম। 

পুলিশ জানায়, গত ৩০-১২-২০২৩ শনিবার রাত ৯টার দিকে সবুজ ও হৃদয়কে ডাব খাওয়ার কথা বলে বাড়ির থেকে ডেকে নিয়ে যায় প্রতিবেশি ফারুক শিকদারের ছেলে আশিকুর রহমান। পরিকল্পনা অনুযায়ী তাদেরকে বাড়ির থেকে একটু দুরে ইছেমতি বিলের ঢোকচান্দের মাঠে নিয়ে যায়। সেখানে আশিকের আরও সহযোগী লুকিয়ে ছিল। আশিক ওদেরকে নিয়ে জায়গা মত উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গেই সুবজ ও হৃদয়ের ওপর আশিকের সহযোগীরা অর্তকিত হামলা চালায়। একপর্যাযে সবুজ ও হৃদয়কে জোরপূর্বক মাটিতে ফেলে দেয়। এর পর প্রথমে হৃদয়কে ধারালো চাকু দিয়ে গলা কেটে হত্যা করা হয়। বিষয়টি দেখে আরেক ভাই সবুজ চিৎকার করতে থাকে। পরে তারা সবুজকেও গলাকেটে হত্যা করে। এ ঘটনায় আশিককে গত ০১-০১-২০২৪ সোমবার আটক করে থানা পুলিশ। আটক করার পর আশিক ঘটনাটি প্রথম থেকে শেষ পর্য়ন্ত বিস্তারিত জানান। এরপর মামলার ২নং আসামী হেদায়েতকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক ভৈরব নদীর ব্রিজ  সংলগ্ন নদীতে হত্যায় ব্যবহৃত দেশি অস্ত্র চাকুর কথা উল্যেখ করে। এসময় পুলিশ চাকুটি খুজতে নদীতে নামেন। এসময় আরও উপস্থিত ছিলেন পুলিশের উপ-পরিদর্শক এস আই রূপক, অভয়নগর থানা পুলিশের উপ-পরিদর্শক এস আই দেলোয়ার।

উল্লেখ্য, গত ৩০-১২-২০২৩ শনিবার রাত সাড়ে ৯টার দিকে আশিকুর ডাব খাওয়ার কথা বলে সবুজ ও তাঁর ভাই হৃদয়কে ডেকে পানিঘাটা মধ্যপাড়া ঢোকচান্দের মাঠে নিয়ে যায়। সেখানে কয়েকজন মিলে দুই ভাইকে গলা কেটে হত্যা করে। রোববার (৩১ ডিসেম্বর) ভোরে খবর পেয়ে পানিঘাটা গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন সবুজ মোল্যা (৩০) ও তার ছোট ভাই হৃদয় মোল্যা (১৪)। নিহত দুই ভাই নহাটা গ্রামের মঞ্জুর মোল্যার ছেলে। সবুজ পেশায় একজন মুদি ব্যবসায়ী ও হৃদয় মোল্যা একজন স্কুলছাত্র ছিল। নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামের আপন দুই ভাই হত্যার প্রধান আসামি আশিকুর রহমানকে আটক করে পুলিশ। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের করা হয়। সবুজ ও হৃদয়ের বড় ভাই কালাম মোল্লা বাদি হয়ে আশিকুর রহমানকে প্রধান আসামি ও আরও ১০ জনের নামে মামলাটি দায়ের করেন। 

মহম্মদপুর থানা পুলিশের উপ-পরিদর্শক এস আই শেখ সাইফুল ইসলাম বলেন, আসামীর দেওয়া স্বীকারোক্তি মোতাবেক সোমবার সকালে উপজেলার মশরহাটি ভৈরব ব্রিজ সংলগ্ন এলাকায় ভৈরব নদীতে নৌকা যোগে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দলকে নিয়ে রহস্য উদঘাটনে ১টি চাকু খুজতে আসছিলাম। অনেক খোঁজাখুঁজি করে চকু পাওয়া যায়নি।

অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) শুভ্র প্রকাশ দাস জানান, মাগুরায় দুই ভাইকে হত্যার ঘটনায় মাগুরা থেকে একটি পুলিশের টিম এসেছিল। ভৈরব সেতু সংলগ্ন এলাকায় নদীতে ডুবুরি দল দিয়ে হত্যার ব্যবহৃত অস্ত্র উদ্ধারে কাজ চলছিল। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar