1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ইমরান খান ও স্ত্রী বুশরা বিবির ১৪ বছরের জেল - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

ইমরান খান ও স্ত্রী বুশরা বিবির ১৪ বছরের জেল

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ১৭৫ জন খবরটি পড়েছেন

ইসলামাবাদের জবাবদিহিতা আদালত (অ্যাকাউন্টিবিলিটি কোর্ট) বুধবার এই কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি প্রত্যেককে ৭৮ কোটি ৭০ লাখ রুপি জরিমানা করেছেন আদালত। রাষ্ট্রীয় উপহার বেআইনিভাবে বিক্রির মামলায় তাকে এই কারাদণ্ড দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী থাকাকালে ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি বিভিন্ন দেশ থেকে ১০৮টি উপহার পেয়েছেন। সূত্র: ডন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এটা হলো ইমরানের তৃতীয় মামলায় সাজা। এই রায়ের একদিন আগে রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের মামলায় তাকে এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কোরেইশীকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া গত ৫ আগস্ট তোষাখানার অপর একটি মামলায় তাকে তিন বছরের সাজা দেওয়া হয়েছে।

আদিয়ালা কারাগারে রায় পড়ার সময় ইমরান খান উপস্থিত থাকলেও ছিলেন না বুশরা বিবি। রায়ে জেল-জরিমানা ঘোষণার পাশাপাশি ইমরান খানকে পাকিস্তানের অভ্যন্তরীন রাজনীতিতে ১০ বছরের জন্য নিষেধাজ্ঞাও দিয়েছেন আদালত।

আগামী ৮ ফেব্রুয়ারি পার্লামেন্ট নির্বাচন হবে পাকিস্তানে। পুলিশী অভিযান ও মামলায় দিশেহারা ইমরানের রাজনৈতিক দল পিটিআই। প্রার্থীরা নির্বাচনী প্রচার চালাতে গিয়ে পদে পদে বাধাগ্রস্ত হচ্ছেন। নির্বাচন কমিশন (ইসিপি) ও আদালতের নিষেদ্ধাজ্ঞার কারণে নির্বাচনে দলের প্রতীক ক্রিকেট ব্যাটও ব্যবহার করতে পারছেন না তারা। এই পরিস্থিতির মধ্যেই তড়িঘড়ি করে এ রায় এলো।

দুর্নীতি, রাজনৈতিক দাঙ্গায় উস্কানি, সামরিক বাহিনীর স্থাপনায় হামলাসহ কয়েক ডজন মামলার আসামি ইমরান খান বর্তমানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের আদিয়ালা কারাগারে বন্দি আছেন। দেশটির জাতীয় দৈনিক ডন জানিয়েছে, মঙ্গলবার সেই কারাগার চত্বরেই বসেছিল জবাবদিহিতা আদালতের এজলাস।আমাদেরসময় ডটকম

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar