1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে দেয়াল কেটে স্বর্ণের দোকানে চুরি - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

অভয়নগরে দেয়াল কেটে স্বর্ণের দোকানে চুরি

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮২ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।
যশোরের অভয়নগরে অপরুপা জুয়েলার্সে দেয়াল কেটে স্বর্ণের চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার নওয়াপাড়া বাজারের এ ঘটনাটি ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এ ঘটনায় ২ ভরি স্বর্ণ, ১২০ ভরি রুপা ও নগদ ৪৫ হাজার টাকাসহ প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন জুয়েলার্সের মালিক গোপাল অধিকারী।

অপরুপা জুয়েলার্সের স্বত্বাধিকারী গোপাল অধিকারী বলেন, শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। শনিবার সকাল ৯টার দিকে দোকান খুলে ভেতরে ঢুকে দেখি সব কিছুই তছনছ হয়ে গেছে। আমার দোকানের সামনের একটি সিটি গোল্ডের দোকানের তালা ভেঙে আমার দোকানের দেয়াল ভেঙে ২ ভরি স্বর্ণ ও ১২০ রুপাসহ নগদ ৪৫ হাজার টাকা ও সিটি ফুটেজের ডিভাইস নিয়ে গেছে। চোরেরা দোকানে লাগানো সিসি ক্যামেরা ভেঙে ফেলছে ও সিসি ক্যামেরার ভিভিআরটি নিয়ে গেছে এবং নতুন একটি তালা লাগিয়ে দিয়ে যায়।

থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। তিনি আরও বলেন, খবর পেয়ে শনিবার সকালে অভয়নগর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

সৌরভ সিটি গোল্ডের স্বত্বাধিকারী টুটুল দত্ত বলেন, আমার দোকানের দুটি তালা ভেঙ্গে চোরেরা প্রবেশ করে। আমার দোকানের ক্যাশ বাক্স ভেঙ্গে ৮ হাজার ২শত টাকা নিয়ে যায়। দোকানের ভিতরে থাকা দেয়াল ভেঙ্গে অপরূপা জুয়েলার্স প্রবেশ করে সোনা, রুপা নিয়ে নতুন একটি তালা লাগিয়ে আমার দোকান বন্ধ করে চলে যায়।

উপজেলা জুয়েলারি মালিক সমিতির সভাপতি সুশীল কুমার জানান, নওয়াপাড়া বাজারের প্রাণকেন্দ্রে এই জুয়েলারি ব্যবসা প্রতিষ্ঠানটি। জুয়েলারি মালিক সমিতির পক্ষ থেকে এখানে নাইটগার্ড দেওয়া আছে। সিসিটিভি ফুটেছে দেখা গেছে তারা রাত ৩টা পর্যন্ত ডিউটি করেছে। সারা রাত পুলিশ নওয়াপাড়া বাজারে ডিউটি করেন অথচ এর মধ্যেই এই চুরির ঘটনা ঘটে। দুই বছর আগেও বাজারে চুরি হয়েছে। তিনি প্রশাসনের কাছে দাবি জানান, বাজারটিতে পুলিশের টহল বাড়ানো ও চোরদের দ্রুত আইনের আওতায় আনার জন্য।

এ ব্যাপারে অভয়নগর থানার ওসি এস এম আকিকুল ইসলাম বলেন, চুরির ঘটনায় বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে পুলিশ। নাইটগার্ড যদি ঠিক মতো ডিউটি করত তাহলে চুরি হতো না। তিনি সব দোকানের সিসিটিভি ক্যামেরা লাগানোর পরামর্শ দেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar