1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে গম ও ডাল মজুদ করায় নাবিল গ্রুপকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

অভয়নগরে গম ও ডাল মজুদ করায় নাবিল গ্রুপকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪১ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি। যশোরের অভয়নগরে গম ও ডাল মজুদ করার দায়ে রাজশাহীর খাদ্যপণ্য আমদানীকারক প্রতিষ্ঠান নাবিল গ্রুপকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার উপজেলার নওয়াপাড়া ভৈরব ব্রিজ সংলগ্ন মশরহাটী গ্রামে নাবিল গ্রুপের গুদামে এ অভিযান চালানো হয় ।নওয়াপাড়া বাজারে অপর একটি চালের গুদাম সিলগালা করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জানা যায়,অবৈধভাবে দীর্ঘদিন ধরে ৪হাজার ৪৫৮ মেট্রিক টন ডাল ও ২ হাজার৩৫৮ মেট্রিকটন গম অবৈধভাবে মজুদ রাখার অপরাধে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। পাশাপাশি আগামী ৩ দিনের মধ্যে মজুদকৃত সকল পন্য বাজারজাত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে নওয়াপাড়া বাজারের খেয়াঘাট সংলগ্ন একটি গুদামে অবৈধভাবে চাল মজুদ আছে সন্দেহে সেখানে অভিযান চালানো হয়। কিন্তু মালিক পক্ষের কাউকে না পেয়ে খাদ্য বিভাগ ঐ চালের গুদামটি সিলগালা করে দেন। এ অভিযান পরিচালনা করেন অভয়নগর উপজেলা নির্বাহী ম্যাজিট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি থান্দার কামরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা খাদ্য নিয়ন্ত্রক নিত্যানন্দ কুন্ডু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইদুর রহমান, থানা পুলিশের এসআই আতিয়ার রহমান সহ স্থানীয় এলাকাবাসী ও সাংবাদিকবৃন্দ।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার ভূমি থান্দার কামরুজ্জামান জানান, সরকারি নিয়মে আমদানী করা গম ৩০ দিন ও ডাল ৬০ দিনের বেশি গুদামে রাখা যাবে না। খাদ্য পণ্যের বাজার নিয়ন্ত্রণে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar