1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে গৃহবধূর মরদেহ উদ্ধার - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

যশোরে গৃহবধূর মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৭ জন খবরটি পড়েছেন

যশোর জেনারেল হাসপাতাল থেকে মায়া রানী (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আজ রোববার (৪ ফেব্রুয়ারি) আহত অবস্থায় মায়া রানীকে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মরদেহ ফেলে পালিয়ে যায় তার স্বামী পরিতোষ কুমার সানা।

নিহত মায়া রানীর ভাই সুশান্ত কুমার মণ্ডলের দাবি মায়াকে তার স্বামী হত্যা করেছে । মায়া রানী সাতক্ষীরার আশাশুনি উপজেলার বলাবাড়িয়া গ্রামের তরুণ কুমার মণ্ডলের মেয়ে। স্বামী-স্ত্রী যশোর উপশহর এলাকার সুফিয়া ভিলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

কোতোয়ালী থানার পরিদর্শক (এসআই) ইয়াসিফ আকবর জয় জানিয়েছেন, রবিবার সন্ধ্যা ৬টার দিকে মায়া রানীর স্বামী পরিতোষ কুমার সানা আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে তার স্ত্রীকে। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এরই মধ্যে মায়ার স্বামী সেখান থেকে পালিয়ে চলে যান। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এদিকে মায়ার ভাই সুশান্ত কুমার মণ্ডল জানিয়েছেন, বিয়ের পর থেকেই তাদের সংসারে অশান্তি বিরাজ করছিলো। তারই জের ধরে তার স্বামী পরিতোষ কুমার সানা এদিন মায়াকে পিটিয়ে হত্যা করেছে। নিহত মায়ার শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

এসআই ইয়াসিফ আকবর জয় আরো জানিয়েছেন, মুমূর্ষ অবস্থায় মায়াকে হাসপাতালে এনেই তার স্বামী পরিতোষ পালিয়েছে। সে কারণে হত্যা নাকি অন্য কোন কারণে মারা গেলো সেটা ময়নাতদন্ত ছাড়া কিছুই বলা যাবে না।

কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক পলাশ বিশ্বাস জানিয়েছেন, উপশহর এলাকার একটি ভাড়া বাড়িতে বসবাস করতো মায়া রানী ও তার স্বামী পরিতোষ কুমার সানা। সেখান থেকে রবিবার মুমূর্ষ অবস্থায় মায়া রানীকে হাসপাতালে নিয়ে তার স্বামী। ওই সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তবে কি কারণে মারা গেছে ময়নাতদন্ত হলেই জানা যাবে। এছাড়া তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে তার বিরুদ্ধে আইনীব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar