1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মির্জাগঞ্জে কলেজ শিক্ষকের বাসা থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

মির্জাগঞ্জে কলেজ শিক্ষকের বাসা থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৯ জন খবরটি পড়েছেন

ইলিয়াস হোসাইন। পটুয়াখালীর মির্জাগঞ্জের কাঠাতলীতে কলেজ শিক্ষক ও প্রথম আলো পত্রিকার মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ জাকির হোসেনের বাসা থেকে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

তিনি আখতার হোসেন মেমোরিয়াল কলেজের আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক। কলেজের ডরমেটরিতেই থাকেন তিনি।

মৃত ওই নারীর নাম সালমা ইসলাম। তাঁর বয়স ৪৪ বছর।

শিক্ষক জাকির হোসেনের বড় শ্যালক (সুমুন্ধি) বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত এবং পটুয়াখালীর টাউন কালিকাপুরের ছোট চৌরাস্তা এলাকার বাসিন্দা মোঃ শহিদুল ইসলামের স্ত্রী এই সালমা বেগম।

গত রবিবার বিকেল সাড়ে চারটার দিকে লাশ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মৃত ওই নারীর ছেলে দীর্ঘদিন যাবত অনলাইন জুয়ায় আসক্ত থাকার কারণে চাপপ্রয়োগ করে মায়ের নিকট থেকে টাকা নিতো। এই ধারা অব্যাহত থাকার কারণে অর্থ সংকটের মাত্রা ক্রমশই বাড়ে এবং পরিবারটি ঋণগ্রস্ত হয়ে পড়ে। (০৩ ফেব্রুয়ারি) শনিবার বিকালে কলেজ শিক্ষক জাকির হোসেনের বাসায় টাকা ধার নিতে আসে সালমা বেগম।

ঘটনার দিন সকালে জাকির হোসেন ও তার স্ত্রী নিজ নিজ কর্মস্থলে ও ছেলে স্কুলে যায়। সালমা বেগম একা বাসায় থাকে। জাকির হোসেনের ছেলে স্কুল থেকে ফিরে এসে ঘরের দরজা খোলার জন্য দীর্ঘক্ষণ ধরে ডাকাডাকি করে ঘরের ভিতর থেকে কোন সাড়া শব্দ না মিললে প্রতিবেশীরা ছুটে আসে। এ সময় তাঁরা জানালা দিয়ে উকি দিলে ঘরের মধ্যে সিলিং ফ্যানের সাথে ওই নারীকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখে। পরে পুলিশে খবর দেয় এবং পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ওই নারী ঋণগ্রস্ততাজনিত হতাশায় আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজুর রহমান। তিনি জানান, একটি অপমৃত্যুর মামলা গৃহিত হয়েছে এবং ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar