1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রামপালে গলায় ফাঁস লাগিয়ে এসএসসি পরীক্ষার্থী গৃহবধূর আত্মহত্যা - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

রামপালে গলায় ফাঁস লাগিয়ে এসএসসি পরীক্ষার্থী গৃহবধূর আত্মহত্যা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৯ জন খবরটি পড়েছেন

বাগেরহাট প্রতিনিধি। বাগেরহাটের রামপালে তামান্না বেগম (১৮) নামের এক এসএসসি পরীক্ষার্থী গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) উপজেলার কালিকাপ্রসাদ গ্রামে এ ঘটনা ঘটে। তামান্না বেগম উপজেলার কালিকাপ্রসাদ গ্রামের আলীমুন শেখের স্ত্রী।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এ ব্যাপারে রামপাল থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে। রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক ডাক্তার লাবনী রানী পাল মামলাটি করেছেন।

তামান্না বেগম মঙ্গলবার বেলা আড়াইটার দিকে স্বামীর ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। তার ননদ জেসমিন বেগম দেখতে পেয়ে পরিবারের সদস্যদের সহায়তায় তাকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক ডাক্তার লাবনী পাল তাকে মৃত ঘোষণা করেন এবং বিষয়টি থানা পুলিশে অবহিত করা হয়।

খবর পেয়ে রামপাল থানার এসআই চিন্ময় মণ্ডল হাসপাতালে গিয়ে লাশের ময়না তদন্তের জন্য সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাস জানান, তামান্নার মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। মৃত্যুর কারণ খোঁজার জন্য তদন্ত শুরু হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar