আগামী সপ্তাহে ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার। দু’দেশের সম্পর্ক এগিয়ে নেয়ার বিষয়ে আলোচনা করতেই তিনি ঢাকায় আসছেন বলে জানা গেছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সংসদ নির্বাচনের আগে গত অক্টোবরে আফরিন আক্তার ঢাকা সফরে এসেছিলেন। এবার ২৪ ফেব্রুয়ারি থেকে পরবর্তী তিন দিনের সফরে বাংলাদেশে আসতে পারেন বলে কূটনেতিক সূত্র জানিয়েছে।
এ সময় আফরিন আক্তার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (উত্তর আমেরিকা অনু বিভাগ) খন্দকার মাসুদ আলমের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করবেন। এর পাশাপাশি পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন তিনি।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নতির পাশাপাশি জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক উন্নয়ন এবং মিয়ানমার পরিস্থিতি আলোচনায় আসতে পারে।সময় নিউজ