1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সিডনিতে ব্যস্ত শপিং মলে দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে নিহত ৭,আহত ৮ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

সিডনিতে ব্যস্ত শপিং মলে দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে নিহত ৭,আহত ৮

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ১৮২ জন খবরটি পড়েছেন

অস্ট্রেলিয়ার সিডনিতে ব্যস্ত শপিং মলে ঢুকে দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে অন্তত ৭ জন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও নারী ও শিশুসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। শনিবার (১৩ এপ্রিল) বিকেলে সিডনির ওয়েস্টফিল্ড বন্ডি জংশনে এ ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিকেলে ব্যস্ত ওই শপিং সেন্টারে ঢুকে লোকজনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হামলাকারী ওই ব্যক্তি। এতে বহু মানুষ হতাহত হয়। পরে বিকেল ৪টার কিছু আগে জরুরি পরিষেবাগুলো ঘটনাস্থলে ডাকা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, ঘটনার সময় শপিং সেন্টারের বিভিন্ন জায়গা থেকে লোকজন দৌড়ে পালাচ্ছেন। একই সময় ঘটনার খবর পেয়ে পুলিশের একটি হেলিকপ্টারও ঘটনাস্থলের ওপরে উড়তে দেখা যায়।

পুলিশ জানিয়েছে, একাধিক লোকের ছুরিকাঘাতের খবর পেয়ে তাদের ডাকা হয়। পরে নারী-শিশুসহ আহত অন্তত ৮ জনকে সিডনির বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। নিউ সাউথ ওয়েলস পুলিশের সহকারী কমিশনার অ্যান্থনি কুক জানিয়েছেন, হামলাকারী একপর্যায়ে তাকে লক্ষ্য করেও ছুরি উঁচু করে এবং তিনি নিজের আগ্নেয়াস্ত্রটি ফেলে দিতে বাধ্য হন। তবে হামলাকারী ব্যক্তি এখন মৃত।
এদিকে, জরুরি পরিষেবা সংশ্লিষ্ট একজন জানিয়েছেন, হামলায় আহত এক শিশুসহ অন্তত আট জনকে সিডনির বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে আহত ব্যক্তিদের বর্তমান অবস্থা সম্পর্কে কিছু জানাতে পারেনি তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar