1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অস্ট্রেলিয়ায় চার্চে লাইভ স্ট্রিমিং করার সময় ছুরিঘাতে আহত বিশপ জনপ্রিয় টিকটক তারকা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

অস্ট্রেলিয়ায় চার্চে লাইভ স্ট্রিমিং করার সময় ছুরিঘাতে আহত বিশপ জনপ্রিয় টিকটক তারকা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১৪২ জন খবরটি পড়েছেন
সংগৃহিত

অস্ট্রেলিয়ার একটি চার্চে গতকাল ছুরি হামলার শিকার হয়েছেন একজন বিশপ। হামলার পূর্বে তিনি চার্চ থেকে লাইভ স্ট্রিমিং করছিলেন। তিনি ধর্ম প্রচারকের পাশাপাশি একজন জনপ্রিয় টিকটক তারকা বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মুখভর্তি সাদা দাঁড়ি, গাউন পরিহিত, হাতে একটি বড় ক্রস নিয়ে অ্যাসিরিয়ান ক্রাইস্ট দ্য গুড শেফার্ড চার্চের বিশপ ইমানুয়েলের বক্তব্যে ধর্মীয় উপদেশ, বাইবেলের প্রতি বিশ্বাস থেকে শুরু করে সমকামীতা, কোভিড ভ্যাকসিন, ইসলাম ধর্ম এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচনের মতো বিষয় শোনা যায়।

বছর বয়সী ওই বিশপ টিকটকে বেশ জনপ্রিয়। এমনকি ১ লাখ অনুসারীর মাইল ফলক অর্জন করায় ২০২৩ সালে তিনি ইউটিউবের সিলভার প্লে বাটনও পেয়েছেন। তবে তাকে সমালোচনা, ঘৃণা এবং অনলাইন ট্রলের শিকারও হতে হয়েছে। সোমবার রাতে পশ্চিম সিডনির ওই চার্চে একটি বক্তৃতার সময় এক কিশোর তাকে এবং অন্যান্য উপাসকদেরকে ছুরি দিয়ে আক্রমণ করে।

অনলাইনে পোস্ট করা ফুটেজে হামলাকারীকে ইসলাম সম্পর্কে ইমানুয়েল যে মন্তব্য করেছিলেন তার সমালোচনা করতে শোনা গেছে। পুলিশ মঙ্গলবার বলেছে, হামলাটি সন্দেহভাজন ধর্মীয় উগ্রবাদে অনুপ্রাণিত হয়ে করা হয়েছে।

অনলাইনে পোস্ট করা এবং ব্যাপকভাবে শেয়ার করা কিছু উপদেশে ইমানুয়েল ইসলামিক ধর্মতত্ত্বের কিছু অংশ নিয়ে প্রশ্ন তোলেন। যদিও অন্যগুলোতে তিনি মুসলিম সম্প্রদায়ের প্রতি তার ভালোবাসা এবং কীভাবে তিনি নিয়মিত তাদের জন্য প্রার্থনা করেন তার ওপরই আলোচনা করেছেন। সাম্প্রতিক এক পোস্টে তিনি গাজার ফিলিস্তিনিদের প্রতিও সমর্থন জানিয়েছেন।

অন্যান্য ধর্মোপদেশে ইমানুয়েল ধর্মনিরপেক্ষ বিশ্বের স্বপ্ন দেখেছেন। তিনি বাইডেনের নির্বাচনের ওপরও সন্দেহ প্রকাশ করেছেন। এছাড়াও সমকামীদের অধিকারের প্রতি বাইডেনের সমর্থনেরও সমালোচনা করেন বিশপ ইমানুয়েল।

অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পকে ঈশ্বরের প্রতি সত্য থাকতে এবং ফ্রিম্যাসনদের প্রভাবকে প্রতিরোধ করার আহ্বান জানিয়েছিলেন। কোভিড মহামারী চলাকালীন ইমানুয়েল তুমুল জনপ্রিয় হন। কারণ এ সময়টায় তিনি অনলাইনে ধর্মীয় ভিডিও প্রচার করেছেন বেশি।

রয়টার্সকে স্থানীয় বাসিন্দারা বলেছেন, ইমানুয়েলের ওপর হামলার পর স্থানীয়দের মধ্যে অনেক ক্ষোভের জন্ম দেয়। একটি বিক্ষুব্ধ জনতা পুলিশকে ঢিল ও ইট ছুঁড়েছে। তারা অনেকে মিসর, ইরাক, সিরিয়া, লেবাননের মতো দেশে নির্যাতিত সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে নিজেদের তুলনা করেছেন। ইত্তেফাক

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar