1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
১০০ বছর বয়সে বিয়ে করতে যাচ্ছেন ৯৬ বছরের প্রেমিকাকে - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

১০০ বছর বয়সে বিয়ে করতে যাচ্ছেন ৯৬ বছরের প্রেমিকাকে

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৮ মে, ২০২৪
  • ১৮০ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানে ৯৬ বছর বয়সী প্রেমিকাকে বিয়ে করতে যাচ্ছেন ১০০ বছর বয়সের এক মার্কিন সেনা। ‘ডি ডে’ উপলক্ষে আগামী জুন মাসে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

১৯৪৪ সালের ৬ জুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং কানাডাসহ ফ্রান্সের বিভিন্ন মিত্র দেশের বহু বিমান দেশটির নরম্যান্ডির সমুদ্র সৈকতের তীরে জার্মানিকে ঘায়েল করার জন্য অবতরণ করেছিল। এদিন সংঘাতে অনেক সেনার প্রাণ যায়। দিনটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল। তাই এই বিশেষ দিনটি ‘ডি ডে’ নামে পরিচিত।

শতবর্ষী প্রবীন হেরল্ড টেরেসও সেদিন ফ্রান্সের বিমান বাহিনীর সদস্য হিসেবে সেখানে উপস্থিত ছিলেন। আগামী ৬ জুন ডি ডে’র ৮০ বছর পূর্তিতে তাকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হবে। ফ্রান্সের নরম্যান্ডির সমুদ্র সৈকতের তীরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি বিজড়িত জায়গায় টেরেসের ইচ্ছা অনুযায়ী আগামী মাসে তার প্রেমিকার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন।

বার্তা সংস্থা এএফপিকে টেরেস জানান, তাদের ভালোবাসার গল্প অন্য সবার থেকে আলাদা। এমন গল্প আগে কেউ শোনেও নি। আর তার প্রেমিকা বলেন, টেরেস একজন অসাধারণ মানুষ। জানা গেছে, শতবর্ষী হলেও টেরেস মানুষ হিসেবে এখনও খুবই হাসিখুশি এবং প্রাণবন্ত। তিনি অনায়াসেই ঐতিহাসিক তারিখ, স্থান এবং ঘটনা মনে করতে পারেন। তার সাথে কথা বললে মনে হয়, এ বয়সেও তিনি যেন ইতিহাসের বইয়ে বাস করেন। সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস/সময় নিউজ

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar