ভারতের হরিয়ানা রাজ্যে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী বাসে আগুন ৮ জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন ২৪ জন। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা প্রশাসনের। তবে কীভাবে বাসটিতে আগুন লেগে যায় তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্র : এনডিটিভি
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
জানা গেছে, শুক্রবার রাত দেড়টা দিকে এই দুর্ঘটনা ঘটে। সেই সময় বাসে ছিলেন ৬০ জন। তাদের বেশিরভাগই তীর্থযাত্রী। মৃতদের মধ্যে ৬ জন নারী রয়েছেন। এরই মধ্যে এই ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেগুলোতে দেখা গেছে, একটি ফ্লাইওভারের ওপর দাউদাউ করে জ্বলছে বাসটি।
একজন জানিয়েছেন, বাসটির পিছনে একটি বাইক আসছিল। ওই বাইক আরোহীরই প্রথম নজরে আসে আগুন লাগার বিষয়টি। সঙ্গে সঙ্গে তিনি ওভারটেক করে এসে বাসের চালককে আগুন লাগার বিষয়টি জানান। সূত্র : মিন্ট নিউজ/আমাদের সময়ডয়টকম