1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নেতানিয়াহু’র বিরুদ্ধে আইসিসি'র গ্রেপ্তারি পরোয়ানা জারি - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

নেতানিয়াহু’র বিরুদ্ধে আইসিসি’র গ্রেপ্তারি পরোয়ানা জারি

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ২১২ জন খবরটি পড়েছেন

গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’র বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটর করিম খান। গ্রেপ্তারি পরোয়ানা জারির পরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন নেতানিয়াহু। এদিকে নেতানিয়াহুর পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে হামাস নেতার বিরুদ্ধেও। খবর বিবিসি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নেতানিয়াহু ঘৃণার সঙ্গে আন্তর্জাতিক আদালতের এই আদেশ প্রত্যাখান করেছেন। এর মধ্য দিয়ে বাইডেনের কথার সঙ্গে সুর মেলালেন নেতানিয়াহু। বাইডেন বলেছিলেন, ইসরায়েল ও হামাসের সঙ্গে কোনো তুলনা হয় না।

আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর করিম খান ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টারের বিরুদ্ধে গাজায় নিরীহ মানুষের বিরুদ্ধে নির্বিচারে হামলা চালানোয় যুদ্ধাপরাধের অভিযোগ এনেছেন।

এদিকে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার বিরুদ্ধেও যুদ্ধপরাধের অভিযোগ এনেছেন করিম খান। যদিও ২০০২ সালে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সদস্য নয় যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েল।

গত ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে প্রবেশ করে ১২০০ মানুষকে হত্যা এবং ২৫৩ জনকে জিম্মি করে নিয়ে যাওয়ার কারণে হামাস নেতার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে হামাসের এ হামলার পরিপ্রেক্ষিতে গাজায় পাল্টা হামলা চালায় ইসরায়েল এতে ৩৫ হাজার ৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছে।

গতকাল সোমবার বাইডেন বলেন, হামাস ও ইসরায়েলের মধ্যে কোনো তুলনা হয় না। ইসরায়েল তাদের নাগরিকদের সুরক্ষায় সব কিছুই করতে পারে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বাইডেনের সঙ্গে একমত প্রকাশ করে বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের আদেশ লজ্জাজনক। ওয়াশিংটন তা প্রত্যাখান করছে। তিনি বলেন, গ্রেপ্তার পরোয়ানার আদেশ ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির কার্যক্রমকে আরও বাধাগ্রস্ত করবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar