1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বিপুল ফারাজীর মোটরসাইকেল প্রতীকের পক্ষে ইউপি চেয়ারম্যানদের গণসংযোগ - bdtelegraph24.com
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লিতে স্কুলের ভেতরে দ্বাদশ শ্রেণির ছাত্রীর আত্মহনন গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা: আহত ২, অভিযানে পুলিশ ইরান থেকে ফেরার পথে কিউবার ব্যবস্থা নেব-ট্রাম্প সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ার দাবি ওলামা-মাশায়েখদের শ্যামনগরে জেলেখালি ভাই ভাই সংঘের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা খুলনায় তিন মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, কারাদণ্ড পারস্য উপসাগরে মার্কিন সামরিক জাহাজ প্রবেশ করতে দেওয়া হবে না: ইরান প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ পাঠ্যবই লোহাগাড়ার বটতলী শহরে ময়লার ভাগাড়, পরিচ্ছন্নতা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ মানিকগঞ্জে তিন সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

বিপুল ফারাজীর মোটরসাইকেল প্রতীকের পক্ষে ইউপি চেয়ারম্যানদের গণসংযোগ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ২১৩ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি। যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে ইঞ্জিনিয়ার বিপুল ফরাজীর মোটরসাইকেল প্রতীকের পক্ষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ব্যাপক প্রচারণায় নেমেছেন। দিনরাত তারা ছুটে চলেছেন ভোটারদের দ্বারে দ্বারে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার বিপুল ফারাজীকে বিজয়ী করতে প্রাণান্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার কর্মী সমর্থকরা। ইউপি চেয়ারম্যান, শিক্ষক সমাজ, বিভিন্ন এলাকার সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পৃথক পৃথকভাবে ইঞ্জিনিয়ার বিপুল ফারাজীর মোটরসাইকেল প্রতীকে ভোট প্রার্থনা করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

রোববার মোটরসাইকেল প্রতীকের পক্ষে দলবেঁধে মাঠে নামেন রায়পুর ইউপি চেয়ারম্যান মুনজুর রশিদ স্বপন, দোহাকুলা ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার,বন্দবিলা ইউপি চেয়ারম্যান সবদুল হোসেন খান,ধলগ্রাম ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি,জামদিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম তিববত, জামদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম টুটুল, বাসুয়াড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাইদ সরদার, নারিকেলবাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল সরদার, দরাজহাট ইউনিয়নের মোহাম্মাদ আলী, ইলিয়াজ হোসেনসহ নেতৃবৃন্দ ইঞ্জিনিয়ার আশরাফুল কবির বিপুল ফারাজীর মটরসাইকেল প্রতীকের পক্ষে উপজেলার সকল ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন বাজারে গণসংযোগ করেন।

এ সময় স্থানীয় এসব জনপ্রতিনিধিরা বলেন, ইঞ্জিনিয়ার বিপুল ফারাজীর ইতিপূর্বের কর্মকান্ড বিশ্লেষণ করে বলা যায় তিনি একজন সৎ ও জনদরদী নেতা। অনেক আগে থেকেই ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী বাঘারপাড়াবাসীর সেবা করে চলেছেন। করোনা কালীন সময়ে অসংখ্য মানুষকে খাদ্য সামগ্রী ও ওষুধ পত্র দিয়েছেন। শতাধিক গরিব মানুষকে নিজস্ব অর্থায়নে চিকিৎসা করিয়েছেন।

ইঞ্জিনিয়ার বিপুল ফরাজী বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে উপজেলার মানুষ সঠিকভাবে সেবা পাবেন বলে আমরা বিশ্বাস করি। তিনি বাঘারপাড়াবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন। উপজেলাজুড়ে জোয়ার উঠেছে বিপুল ফারাজী ও তার মোটরসাইকেল প্রতীকের।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar