বাঘারপাড়া প্রতিনিধি। ভোটের আভাস আগেই পাওয়া যাচ্ছিল বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ত্রিমুখী লড়াই হতে যাচ্ছে। কিন্তু সব ধারনাকে পাল্টে একমুখি নির্বাচনে দুই প্রতিদ্বন্দী প্রার্থীকে পেছনে ফেলে বেসরকারিভাবে জয়লাভ করেছেন মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করা জেলা আওয়ামীলীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক প্রকৌশলী আশরাফুল কবির বিপুল ফারাজি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
তিনি মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ১৯৩ ভোট । তাঁর নিকটতম প্রতিদ্বন্দী উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য রনজিৎ রায়ের বড় ছেলে রাজীব রায় ঘোড়া প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৮১৪ ভোট। ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বাঘারপাড়া পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রনেতা এনায়েত হোসেন লিটন। তিনি মাইক প্রতিকে ৩৪ হাজার ৮০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিএম শাহজালাল বই প্রতিকে পেয়েছেন ১২ হাজার ৮৬২ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক ভাইস চেয়ারম্যান দিলারা জামান প্রজাপতি প্রতীকে ২৬ হাজার ৩৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী শামছুন নাহার লিমা পেয়েছেন ২২ হাজার ৮১১ ভোট।
এ উপজেলায় ৭০ টি কেন্দ্রে মোট ভোটার ছিল এক লাখ ৮৯ হাজার ৫১১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৯৫ হাজার ৪০৬ জন ও মহিলা ভোটার ৯৪ হাজার ১০৪ জন।
বুধবার সকালে সরেজমিনে বাঘারপাড়া উপজেলার দোহাকুলা ইউনিয়নের খলশী আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্র ও হাবুল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, সেখানে ভোটগ্রহণ শুরু হওয়ার আগেই কেন্দ্রের সামনে ভোটারদের লাইন। ৮টা বাজার সঙ্গে সঙ্গে ভোটগ্রহণ শুরু হয়। লাইনে অপেক্ষমাণ ভোটাররা একে একে ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান শুরু করেন। ভোটের মাঠে নারী ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো।
বুধবার উপজেলা উপজেলা পরিষদ হল রুমে বেসকারি ভাবে ফলাফল ঘোষনা করা হয়।