বাঘারপাড়া প্রতিনিধি। কঠোর নিরাপত্তা ব্যবস্থায় শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী । তিনি মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ১৯৩ ভোট ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বাঘারপাড়া পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রনেতা এনায়েত হোসেন লিটন। তিনি মাইক প্রতিকে ৩৪ হাজার ৮০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক ভাইস চেয়ারম্যান দিলারা জামান প্রজাপতি প্রতিকে ২৬ হাজার ৩৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এ উপজেলায় ৭০ টি কেন্দ্রে মোট ভোটার ছিল এক লাখ ৮৯ হাজার ৫১১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৯৫ হাজার ৪০৬ জন ও মহিলা ভোটার ৯৪ হাজার ১০৪ জন।