1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আমেরিকার হ্যামট্রাকে ইসরাইলি পণ্য বয়কটের ঘোষণা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

আমেরিকার হ্যামট্রাকে ইসরাইলি পণ্য বয়কটের ঘোষণা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ১৫৯ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিশিগানের উপকণ্ঠে হ্যামট্রাক শহরটি এক নিষেধাজ্ঞা প্রস্তাবনা পাশ করে ইসলায়েলকে বয়কটের ঘোষণা দিয়েছে। এ শহরের অধিকাংশ বাসিন্দা মুসলিম এবং তারা ইসরায়েলি পণ্য ও পরিষেবা ক্রয় থেকে বিরত থাকবে। মিডিলইস্ট মনিটর

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ফিলিস্তিনি অধিকারের সমর্থনে বয়কট অভিযানকে সম্পূর্ণরূপে সমর্থনকারী প্রথম মার্কিন শহর হিসেবে হ্যামট্রাক ঐতিহাসিক দায়িত্ব পালন করল।
প্রস্তাবনায় বলা হয়েছে যে হ্যামট্রাক ‘যেকোনও বিক্রেতার কাছ থেকে পণ্য ও পরিষেবা ক্রয় থেকে বিরত থাকার সর্বাত্মক প্রচেষ্টা চালাবে যাদের সঙ্গে ইসরায়েলের সংশ্লিষ্টতা আছে। একই সঙ্গে ইসরায়েলে বিনিয়োগ থেকে বিরত থাকবে।
গত মঙ্গলবার রাতে হ্যামট্রাকের সিটি কাউন্সিলের এক বৈঠকে, সিটি কাউন্সিলের সদস্যরা ঘোষণা দেন ফিলিস্তিনি জনগণের সমর্থনের একটি উল্লেখযোগ্য বার্তা এবং তাদের আদিবাসী ভূমিতে ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটাতে তাদের প্রচেষ্টার জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা পাঠানোর জন্য বিডিএসকে সমর্থন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হ্যামট্রাকের মেয়র আমের গালিব বলেন, আপাতদৃষ্টিতে, বেশিরভাগ আমেরিকান জনগণ যুদ্ধের বিরুদ্ধে কিন্তু আমাদের সরকার অবশ্যই জনগণের উদ্বেগের কথা শোনে না। বেশ কয়েকটি জরিপে দেখা গেছে যে বেশিরভাগ আমেরিকান গাজায় যুদ্ধবিরতিকে সমর্থন করে।

হ্যামট্রাকের একজন সিটি কাউন্সিল সদস্য বলেন, ফিলিস্তিনিদেরকে পক্ষে আমাদের প্রত্যেকটি দৃষ্টিভঙ্গির প্রকাশ দরকার। আমাদের স্পষ্টতই ইসরায়েলি পণ্য বর্জন দরকার এবং করদাতার অর্থ মানুষ হত্যার জন্য ব্যবহার করা যাবে না।

ফিলিস্তিনিদের নেতৃত্বে বিডিএস আন্দোলন হল একটি অহিংস উদ্যোগ যা বর্ণবাদী দক্ষিণ আফ্রিকার বয়কট অভিযানের মতো অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং একাডেমিক বয়কটের মাধ্যমে ইসরায়েলের দখলদারিত্ব এবং ফিলিস্তিনি মানবাধিকার লঙ্ঘনকে চ্যালেঞ্জ করতে চায়।

হ্যামট্রাক শহর বাসিন্দাদের ইসরায়েল বয়কটে অংশগ্রহণ করতে উৎসাহিত এবং কলেজ ক্যাম্পাসে ছাত্রদের সক্রিয়তাকে সমর্থন করে এবং বিডিএস আন্দোলনে জোর সমর্থন দেয় এবং মনে করে তা ইহুদি-বিরোধী নয় কারণ অনেক বিশিষ্ট বিডিএস প্রবক্তারা নিজেরাই ইহুদি।
এর আগে ক্যালিফোর্নিয়ার দুটি শহর, হেওয়ার্ড এবং রিচমন্ড, উভয়ই ইসরায়েলে ব্যবসা করছে এমন সংস্থাগুলি থেকে বিচ্ছিন্ন হওয়ার পক্ষে ভোট দিয়েছে। গত জানুয়ারি ও মে মাসে শহর দুটি প্রস্তাবনাও পাস করেছে ইসরায়েলের কোম্পানিগুলিকে বয়কট করার জন্যে।আমাদের সময় ডটকম

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar