1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
৮ জুন রাষ্ট্রপতি ভবনে শপথ নেবেন মোদি - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

৮ জুন রাষ্ট্রপতি ভবনে শপথ নেবেন মোদি

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ১৪৪ জন খবরটি পড়েছেন

তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথের পরিকল্পনা সেরে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সব ঠিক থাকলে আগামী ৮ জুন রাষ্ট্রপতি ভবনে শপথ নেবেন মোদি। প্রথমে শোনা যাচ্ছিল, এবার রাষ্ট্রপতি ভবনের বাইরে খোলা আকাশে শপথ নিতে চান প্রধানমন্ত্রী। তবে শেষ পর্যন্ত তিনি রাষ্ট্রপতি ভবনেই শপথ নেবেন বলে খবর।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এবার প্রধানমন্ত্রী হলেই দিল্লির মসনদে থাকার নিরিখে ইন্দিরা গান্ধীর রেকর্ড ভাঙবেন মোদি (PM Modi)। বিজেপি সূত্রের খবর সব ঠিক থাকলে ৮ জুন প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয় বার শপথ নেবেন নরেন্দ্র মোদি। সেদিন মেগা সেলিব্রেশনের আয়োজন করতে চলেছে বিজেপি (BJP)। প্রথমে শোনা যাচ্ছিল রাষ্ট্রপতি ভবনে শপথ না নিয়ে খোলা আকাশের নিচে কর্তব্য পথে শপথ নিতে চান মোদি। কিন্তু পরে জানা গিয়েছে রাষ্ট্রপতি ভবনেই শপথের প্রস্তুতি শুরু হয়েছে। রাষ্ট্রপতি ভবন সুসজ্জিত করার জন্য টেন্ডারও ডাকা হয়েছে। সাজসজ্জার কাজের জন্য আজ থেকে রাষ্ট্রপতি ভবন বন্ধ রাখা হবে।

এদিকে এনডিএ’র (NDA) অন্দরে সরকার গড়ার তোড়জোড় শুরু হয়েছে। আসলে ক্ষমতায় ফিরলেও বিজেপির এবার ভালো শক্তিক্ষয় হয়েছে। এমনকী একক সংখ্যাগরিষ্ঠতা থেকেও অনেক দূরে গেরুয়া শিবির। বিজেপির সরকার গড়ার চাবি যাঁদের হাতে সেই চন্দ্রবাবু নায়ডু এবং নীতীশ কুমারের সঙ্গে আবার যোগাযোগ করেছে বিরোধী শিবিরও। যার ফলে এবার শরিকদের বাড়তি গুরুত্ব দিতে হচ্ছে বিজেপিকে। যদিও বিজেপি তাতে বিচলিত নয়। গেরুয়া শিবির নিশ্চিত, সরকার গড়তে বিশেষ সমস্যা হবে না।

ইতিমধ্যেই দিল্লিতে এনডিএর বৈঠক ডাকা হয়েছে। তাতে নীতীশ কুমার (Nitish Kumar) এবং চন্দ্রবাবু নায়ডুরও থাকার কথা। সব ঠিক থাকলে আজই শরিকদের কাছ থেকে সমর্থন পত্র জমা নেবে বিজেপি। গেরুয়া শিবির ঢিলেমি চাইছে না। দ্রুত প্রধানমন্ত্রী পদে বসতে চাইছেন মোদি। অকারণ ঢিলেমিতে আবার হীতে বিপরীত হতে পারে।সংবাদ প্রতিদিন

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar