1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে সাকিব আল হাসান - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক

টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে সাকিব আল হাসান

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ১৮৭ জন খবরটি পড়েছেন

টেস্ট ও ওয়ানডের পর টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে গেলো সপ্তাহে শীর্ষস্থান হারিয়ে ছিলেন সাকিব আল হাসান। তবে সম্রাজ্য পুনরুদ্ধারে বেশি সময় অপেক্ষা করতে হলো না টাইগার এই অলরাউন্ডারকে। ওয়ানিন্দু হাসারাঙ্গার কাছে হারানো জায়গা ফিরে পেলেন সাকিব।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিশ্বকাপের আগমুহূর্তে টি-টোয়েন্টির অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে সাকিবের সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠেছিলেন লঙ্কান ওয়ানিন্দু হাসারাঙ্গা। আর গত সপ্তাহে সাকিবকে পেছনে ফেলে এককভাবে টি-টোয়েন্টির শীর্ষ অলরাউন্ডার হন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ব্যর্থতার পর দুইয়ে নেমে গেছেন হাসারাঙ্গা। আর কোনো ম্যাচ না খেলেই নিজের জায়গা বুঝে পেয়েছেন সাকিব।

২২৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আছেন সাকিব। মাত্র এক পয়েন্ট কম অর্থাৎ ২২২ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছেন হাসারাঙ্গা। তিনে থাকা আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবির নামের পাশে আছে ২১২ রেটিং পয়েন্ট। এ ছাড়া ২১০ রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। বড় ব্যবধানে হেরে গেছে দক্ষিণ আফ্রিকার কাছে। ম্যাচটিতে বল হাতে ২২ রানে দুই উইকেট শিকার করলেও ব্যাট হাতে কোনো রান না করেই আউট হয়ে গিয়েছিলেন হাসারাঙ্গা।

এদিকে, এখনো বিশ্বকাপ শুরু হয়নি বাংলাদেশের। আগামী শনিবার (৮ জুন) শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়েই আসর শুরু করবে নাজমুল-সাকিবরা।

২০২২ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের জুলাই পর্যন্ত টানা টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন সাকিব। গত এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিত সিরিজের মাঝে একবার দুইয়ে নেমে গিয়েছিলেন, সিরিজের মাঝেই শীর্ষস্থান ফিরেও পেয়েছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar