1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আমরা তো মায়ের দোয়া টিম হয়ে গেছি- সাকিব - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক

আমরা তো মায়ের দোয়া টিম হয়ে গেছি- সাকিব

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ১৯৪ জন খবরটি পড়েছেন

আগামী ৮ জুন বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে । মাঠে নামার আগে ম্যাচ ভেন্যুতে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন অধিনায়ক নামজুল হোসেন শান্তর দল। ইনজুরির কারণে টাইগার শিবিরে পেসার শরিফুল ইসলাম ছাড়া বাকি সবাই অনুশীলনে উপস্থিত ছিলেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বৃহস্পতিবার (৬ জুন) ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে দলীয় অনুশীলন শেষে ড্রেসিংরুমে ফিরে যাচ্ছিলেন সাকিব আল হাসান। সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলার একপর্যায়ে বেশ খানিকটা রসিকতাও করলেন সাকিব। তিনি বলেন, আমরা তো মায়ের দোয়া টিম হয়ে গেছি। দোয়া চাওয়া বন্ধ করে দিয়েছি।

দেশসেরা অলরাউন্ডারের এমন রসিকতায় হাসির রোলও উঠলো। মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ দলের দোয়া চাওয়ার একটি ভিডিও বেশ পরিচিত।

গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে ধারাবাহিক ব্যর্থতার ব্যাখ্যায় তরুণ স্পিনার মাহেদী হাসান বলেছিলেন, দোয়া করবেন, দোয়া চাওয়া ছাড়া অপশন নেই। এরপর থেকেই বাংলাদেশ দলকে সামাজিক যোগাযোগমাধ্যমে মায়ের দোয়া টিম হিসেবে ট্রল করা হচ্ছে।

এদিকে বিশ্বকাপের আগে খুব একটা সুখকর না টাইগারদের পরিস্থিতি। টপ-অর্ডারে লিটন দাস, সৌম্য সরকার এবং কাপ্তান শান্ত কেউই সেরা ফর্মে নেই। আবার প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন পেসার শরিফুল ইসলাম। নিজের ব্যাটিং নিয়েও ভুগছেন সাকিব। এমন অবস্থা নিয়েই বিশ্বকাপ মিশন শুরু করবে লাল-সবুজের প্রতিনিধিরা।

বিশ্বকাপে গ্রুপ ডি’তে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ছাড়াও, নেপাল, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে ১০ জুন দক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়াই করবে টাইগাররা। ১৩ জুন নেদারল্যান্ডস এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ জুন নেপালের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। সূত্র-আমাদের সময়ডটকম

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar