1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের শুভসূচনা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক

শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের শুভসূচনা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ২৬১ জন খবরটি পড়েছেন

৯ উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করা লঙ্কার অল্প রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই দুই ওপেনার ও অধিনায়ক শান্তকে হারিয়ে হোঁচট খায় টাইগাররা। সেই ধাক্কা সামলে দলকে জয়ের দিকে নিয়ে যান তাওহিদ হৃদয় ও লিটন কুমার দাস। এই দুই ব্যাটার আউট হলে শঙ্কা জাগে বাংলাদেশের। শেষ পর্যন্ত অভিজ্ঞ মাহমুদউল্লাহর ব্যাটে ভর করে ২ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শনিবার (৮ জুন) ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। আগে ব্যাট করে শ্রীলঙ্কা মুস্তাফিজ ও রিশাদের বোলিং তোপে পড়ে ৯ উইকেট হারিয়ে ১২৪ রান করতে সক্ষম হয়।

বাংলাদেশের জয়ের জন্য শেষ ১২ বলে প্রয়োজন ছিল ১১ রান। স্ট্রাইকে তখন মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচকে নিজেদের দিকে টেনে নেন মিস্টার সাইলেন্ট কিলার। পরের বলে এক রান নিয়ে তানজিম সাকিবকে স্ট্রাইক দেন। এক বল ডট দিয়ে পরের বলে এক রান নিয়ে মাহমুদউল্লাহকে স্ট্রাইক দেন তানজিম। পঞ্চম বল থেকে ডট আদায় করে নেন দাসুন শানাকা। এরপর ষষ্ঠ বলে মাহমুদউল্লাহকে আউটের জন্য রিভিউ নেয় শ্রীলঙ্কা। উল্টো রিভিউ থেকে সেই বলকে ওয়াইড ঘোষণা করেন থার্ড আম্পায়ার। যার ফলে ৭ বলে বাংলাদেশের প্রয়োজন পড়ে ২ রান। ১৯তম ওভারের শেষ বলে ২ রান নিয়ে এক ওভার হাতে থাকতেই বাংলাদেশেকে ম্যাচ জিতিয়ে নেন মাহমুদউল্লাহ ও তানজিম সাকিব।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar