কুয়েতে বিদেশী কর্মীদের ঘনবসতিপূর্ণ একটি এলাকায় একটি ভবনে আগুন লেগে ৩৫ জনেরও বেশি লোক নিহত হয়েছে। বুধবার কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রাষ্ট্রীয় টেলিভিশনে এক সিনিয়র পুলিশ কমান্ডার বলেছেন, ‘যে ভবনটিতে আগুন লেগেছে, সেটিতে শ্রমিকরা বসবাস করতেন। অগ্নিকাণ্ডের সময় সেখানে অসংখ্য শ্রমিক ছিলেন। তাদের মধ্যে কয়েক ডজনকে উদ্ধার করা হয়েছে। তবে দুর্ভাগ্যবশত ধোঁয়ার কারণে শ্বাসরুদ্ধ হয়ে অনেকের মৃত্যু হয়েছে।’
আল-জারিদা পত্রিকার পোস্ট করা ফুটেজ দেখা যায়, স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহদ আল-ইউসেফ আহতদের দেখতে গেলে এ সময় হাসপাতালের এক কর্মকর্তা তাকে বলেন, ৩০ জনেরও বেশি লোক আহত হয়েছে।