1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কঙ্গোতে নৌকা ডুবে ৮০ জন নিহত - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

কঙ্গোতে নৌকা ডুবে ৮০ জন নিহত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ১৫৭ জন খবরটি পড়েছেন

কঙ্গোতে একটি নৌকা ডুবে ৮০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বুধবার দেশটির প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি প্রাণহানির বিষয়টি ঘোষণা করেছেন। খবর আলজাজিরার।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বুধবার মাই-এনডোম্বে প্রদেশের মুশি শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরের কোয়া নদীতে এ দুর্ঘটনা ঘটেছে।

এক এক্সবার্তায় কঙ্গোর প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে এই ধরনের বিপর্যয় যেন আর না ঘটে সে জন্য এই দুর্ভাগ্যজনক ঘটনার প্রকৃত কারণ তদন্তের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ফেলিক্স।

এ ছাড়া এ ঘটনায় হতাহতদের প্রিয়জনদের প্রতি সমবেদনা জানিয়েছেন ফেলিক্স। একই সঙ্গে কর্তৃপক্ষকে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

মাই-এনডোম্ব প্রদেশের গভর্নর রিটা বোলা দুলা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, রাতের বেলা নৌকা চালানোয় এই ঘটনাটি ঘটেছে। তদন্ত অব্যাহত রয়েছে।

তবে কঙ্গোতে এই ধরনের প্রাণঘাতী নৌ দুর্ঘটনা সাধারণ বিষয়। ধারণ ক্ষমতার চেয়ে বেশি মানুষ নৌকায় চড়ায় প্রায় সময়ই এই দেশে নৌ দুর্ঘটনা ঘটে।যুগান্তর

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar