1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সৌদিতে ছোট্ট হাজি ইয়াহিয়া মোহাম্মদের মর্মান্তিক মৃত্যু - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

সৌদিতে ছোট্ট হাজি ইয়াহিয়া মোহাম্মদের মর্মান্তিক মৃত্যু

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ১৬৩ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

সামাজিকমাধ্যমে ব্যাপক পরিচিত মিসরের ছোট্ট হাজি ইয়াহিয়া মোহাম্মদ রমজানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ইয়াহিয়ার এবার বাবা মায়ের সঙ্গে পবিত্র হজ পালন করার কথা ছিল। মধ্যপ্রাচ্যভিত্তিক ইংরেজি সংবাদমাধ্যম গালফ নিউজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সৌদিতে এবার যেসব হজযাত্রীর মৃত্যু হয়েছে তাদের মধ্যে ইয়াহিয়া মোহাম্মদ রমদান সবচেয়ে কম বয়সী। ইয়াহিয়া মিসরের কাফর আল শেখ প্রদেশের বাসিন্দা। তবে কাজের সুবাদে তার বাবা সৌদিতে থাকতেন। বাবার কর্মসূত্রে ইয়াহিয়া তার পরিবারের সঙ্গে সৌদি আরব থাকত। সে যখন তার ভাইবোনদের সঙ্গে তাদের ফ্ল্যাটের ছাদে খেলছিল, তখন হঠাৎ ছাদ থেকে পড়ে যায় সে এবং পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কয়েকদিন আগে ইয়াহিয়ার একটি ছবি প্রকাশ করেন তার মা। এতে দেখা যায়, সে পবিত্র কাবাতে ইহরাম পরে দাঁড়িয়ে আছে। ছবি তোলার সময় সে অন্যদিকে তাকিয়ে হাসছিল। তার এমন নির্মল হাসি মন কেড়েছিল হাজার হাজার মানুষের। এই ছবিটি পরবর্তীতে ভাইরাল হয়।

গালফ নিউজ জানিয়েছে, মক্কায় মৃত্যু হওয়া ইয়াহিয়াকে জানাজা শেষে মক্কাতেই সমাহিত করা হয়েছে। তবে মধ্যপ্রাচ্যের কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, অতিরিক্ত গরমে হিটস্ট্রোক হয়ে ইয়াহিয়ার মৃত্যু হয়েছে।যুগান্তর

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar