1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
হামাসের পাল্টা হামলায় রাফাহতে ৮ ইসরাইলি সেনা নিহত - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

হামাসের পাল্টা হামলায় রাফাহতে ৮ ইসরাইলি সেনা নিহত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ১৭৪ জন খবরটি পড়েছেন

দক্ষিণ গাজার রাফাহ’র তাল আস-সুলতান জেলায় হামাসে সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেডের সদস্যরা শনিবার এ সফল হামলা চালায়। গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর এটি হল তাদের অন্যতম সফল আক্রমণ। সূত্র: এপি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আল জাজিরা জানায়, এক বিবৃতিতে কাসাম ব্রিগেড বলেছে, তাল আস-সুলতান জেলায় ইসরায়েলি সেনাদের সাঁজোয়া যানে অতর্কিতে ট্যাংক বিধ্বংসি গোলার আঘাত হানে। এতে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা হতাহত হয়েছে। এর পরপরই সেখানে ওৎ পেতে থাকা তাদের আরেকটি দল ইসরায়েলি সেনাদের ওপর গুলি চালায়।

ইসরায়েলে সেনাবাহিনী এক বিবৃতিতে আট সেনা নিহতের কথা নিশ্চিত করেছে। দক্ষিণ গাজায় অভিযান চালানোর সময় তারা নিহত হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। সেনা নিহত হওয়ার পর রাফাহতে বেসামরিক ফিলিস্তিনিদের বাসভবনে ও তাঁবুতে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ১৯ ফিলিস্তিনি হত্যা করেছে।

গত ২৭ অক্টোবর স্থল অভিযান শুরুর পর গাজায় এখন পর্যন্ত অন্তত ৩০৭ ইসরায়েলি সেনা নিহত হয়েছে ইসরায়েল সরকারি সূত্রে স্বীকার করা হয়েছে। আহত হয়েছে আরও কয়েক হাজার। তবে ইসরায়েলি সেনা হতাহতের প্রকৃত সংখ্যা এরচেয়ে অনেক বেশি। ইসরায়েল তাদের সেনা নিহতে প্রকৃত সংখ্যা গোপন করছে। গাজায় স্থল অভিযান শুরু করার পর গত জানুয়ারিতে একদিনে সর্বোচ্চ ২১ সেনা হারিয়েছিল ইসরায়েল। এরপর শনিবার একদিনে আট সেনা নিহত হওয়াটা ইসরায়েলের জন্য একটি বড় ধাক্কা।

গত ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অবরুদ্ধ উপত্যকাটিতে ইসরায়েলি হামলা ও গণহত্যায় অন্তত ৩৭ হাজার ২৯৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশ নারী, শিশু ও বয়স্ক মানুষ। আমাদের সময়ডটকম

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar