1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুপার এইটের প্রথম খেলায় অস্ট্রেলিয়ার কাছে হারলো বাংলাদেশ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক

সুপার এইটের প্রথম খেলায় অস্ট্রেলিয়ার কাছে হারলো বাংলাদেশ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ২৩৮ জন খবরটি পড়েছেন

বৃষ্টির কারণে খেলা সম্ভব হয়নি। আর এ জন্য অ্যান্টিগায় বৃষ্টি আইনে বাংলাদেশের বিপক্ষে ২৮ রানে জয় পেয়েছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার ব্যাটিং ইনিংসে যখন দ্বিতীয় দফায় বৃষ্টি শুরু হয়, তখনই ধারণা করা হচ্ছিল ম্যাচটি বাংলাদেশের নাগালেই বাইরে চলে গেছে। আর হয়েছেও তাই। বৃষ্টির কারণে আর খেলা মাঠে গড়ায়নি। যার ফলে ২৮ রানে জয় পেয়েছে অস্ট্রেলিয়া।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৪০ রানের পুঁজি পায় বাংলাদেশ। টাইগারদের হয়ে সর্বোচ্চ রান আসে অধিনায়ক শান্তর (৪১ রান) ব্যাট থেকে। তাওহীদ হৃদয় করেন ৪০ রান। এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই মারমুখী হয়ে খেলতে থাকেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার হেড ও ওয়ার্নার। মাঝে একবার বৃষ্টির জন্য খেলা বন্ধ হলেও এগিয়ে ছিল অজিরা।

বৃষ্টির পর খেলা শুরু হলে রিশাদের ঘূর্ণিতে দুই উইকেট হারায় অস্ট্রেলিয়া। প্রথম হেডকে বোল্ড করেন রিশাদ। এরপরের ওভারে অজি অধিনায়ক মার্শকেও তুলে নেন তিনি।
এরপর অবশ্য আর সুযোগ দেয়নি অস্ট্রেলিয়ার ব্যাটাররা। ওয়ার্নার ও ম্যাক্সওয়েল পেটাতে থাকেন মোস্তাফিজ-রিশাদদের। এরই মাঝে দলীয় ১০০ রান পূর্ণ হলে নামে বৃষ্টি। আর এই বৃষ্টিতেই জয় পায় অজিরা।

এ ম্যাচে প্যাট কামিন্স তার ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক তুলে নিয়েছেন। প্রথমে মাহমুদউল্লাহকে বোল্ড করেন তিনি। তার পরের বলেই মেহেদি হাসানকে তুলে নেন অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টেস্ট অধিনায়ক। ২০তম ওভারের প্রথম বলে হৃদয়কে তুলে নিয়ে নিজের হ্যাটট্রিক পূরণ করেন কামিন্স। হ্যাটট্রিককের কারণে ম্যাচসেরাও হয়েছেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সপ্তম এবং অস্ট্রেলিয়ার দ্বিতীয় বোলার হিসেবে এই কীর্তি গড়লেন কামিন্স। অস্ট্রেলিয়ার প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিক করেছিলেন ব্রেট লি। ২০০৭ সালে এই বাংলাদেশের বিপক্ষেই হ্যাটট্রিকের দেখা পান তিনি।সূত্র-সময় নিউজ

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar