1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গাজায় ইসরায়েলের বিমান হামলায় ইসমাইল হানিয়ার বোন ও আত্মীয়সহ নিহত ২৪ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

গাজায় ইসরায়েলের বিমান হামলায় ইসমাইল হানিয়ার বোন ও আত্মীয়সহ নিহত ২৪

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১৬০ জন খবরটি পড়েছেন

গাজায় ইসরায়েলের বিমান বাহিনী তিনটি পৃথক বিমান হামলা চালিয়েছে। মঙ্গলরাব (২৫ জুন) চালানো ওই হামলায় ২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার স্বাস্থ্যমন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। একই সঙ্গে রাফাহ এবং দক্ষিণ ছিটমহলে ভারী ট্যাংক মোতায়েন করেছে তেল আবিব। খবর রয়টার্স

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

তিনটি বিমান হামলার মধ্যে গাজা শহরের দুটি স্কুলকে কেন্দ্র করে দুটি হামলা চালানো হয়েছে। এতে ১৪ জন নিহত হয়েছে। অন্য হামলাটি চালানো হয়েছে একটি শরণার্থী শিবিরে, এতে ১০ জন নিহত হয়।

শরণার্থী শিবিরে চালানো হামলায় যে ১০ জন নিহত হয়েছে তাদের মধ্যে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার পরিবারের সদস্য রয়েছেন। মেডিকেল কর্মীরা জানান, কাতারে অবস্থান করা ইসমাইল হানিয়ার এক বোন এবং তার আরও কয়েকজন আত্মীয় নিহত হয়েছে।

ইসমাইল হানিয়া হামাসের কূটনৈতিক দায়িত্ব পালন করেন। তাকে বিভিন্ন দেশের সঙ্গে বৈঠকে অংশ নিতে দেখা যায়। গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় হামাসের এই নেতা তিন ছেলেসহ পরিবারের অনেক সদস্যকে হারিয়েছেন।

ইসরায়েল বাহিনী জানিয়েছে, গাজায় রাতভর হামলা চালানো হয়েছে। কারণ সেখানে ইসরায়েল বাহিনীর ওপর হামলার পরিকল্পনা করা হয়। এছাড়া এখানে অনেক জিম্মিদের বন্দি রাখা হয়েছিল বলে ধারণা করে আইডিএফ।চ্যানেল ২৪

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar