1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে আফগানিস্তান - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক

বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে আফগানিস্তান

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১৬০ জন খবরটি পড়েছেন

বাংলাদেশকে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে আফগানিস্তান। এর আগে বিশ্বকাপে কখনোই টাইগারদের হারাতে পারেনি আফগানরা। এবার শান্ত-সাকিবদের হারিয়ে ইতিহাস গড়েছে তারা। আফগানিস্তানের এই জয়ে কপাল পুড়েছে অস্ট্রেলিয়ার।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মঙ্গলবার (২৫ জুন) কিংসটনে আফগানিস্তানের দেয়া ১১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০৫ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। তাতে বৃষ্টি আইনে ৮ রানের জয় পায় আফগানরা।

আফগানিস্তানের দেয়া ১১৬ রানের জবাবে ব্যাট করতে নেমে দলীয় ১৬ রানে তানজিদ তামিম এলবিডব্লু হয়ে ফিরেন ফারুকির বলে। পরের ওভারে পরপর দুই বলে শান্ত ও সাকিবকে আউট করে হ্যাটট্রিক সম্ভাবনা জাগায় নাভিন উল হক।

দলীয় ৪৮ রানে রশিদ খানের বলে ১০ বলে ১০ রান করে বোল্ড হয়ে ফিরেন সৌম্য সরকার। সৌম্যর পর হৃদয়, মাহমুদউল্লাহ ও রিশাদকে ফেরান রশিদ খান। শেষ পর্যন্ত সব উইকেট হারিয়ে ১০৫ রান করলে ৮ রানে হেরে যায় বাংলাদেশ। শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাট করে লিটন দাস খেলেন অপরাজিত ৫৪ রানের ইনিংস। রশিদ খানের শিকার ২৩ রান দিয়ে ৪ উইকেট।

এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৫ রান তুলে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেছেন রহমানুল্লাহ গুরবাজ। ৫৯ রানে রিশাদ হোসেন ভাঙেন উদ্বোধনী জুটি। এরপর ৮৪ রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন ঘটান মুস্তাফিজুর রহমান। আউট হন আজমতউল্লাহ ওমরজাই। এরপর নিজের তৃতীয় ওভার বল করতে এসে এক ওভারেই নিলেন ২ উইকেট।
ফেরালেন দুই মারকুটে ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ এবং গুলবাদিন নাইবকে। শেষদিকে রশিদ ২ ছক্কায় শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১১৫ রান সংগ্রহ করতে সক্ষম হয় আফগানরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar