বাঘারপাড়া প্রতিনিধি। বাঘারপাড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আশরাফুল কবীর বিপুল ফারাজীর শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার দুপুরে খুলনা বিভাগীয় কমিশনার মো হেলাল মাহমুদ শরীফ শপথ গ্রহণ করান।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
খুলনা বিভাগীয় প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় শপথ গ্রহণ করেন বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান যশোর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল কবীর বিপুল ফারাজী, ভাইস চেয়ারম্যান এনায়েত হোসেন লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা দিলারা জামান।