1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
টাইব্রেকারে পর্তুগালকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক

টাইব্রেকারে পর্তুগালকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১৭২ জন খবরটি পড়েছেন

ইউরো কাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে পর্তুগাল ও ফ্রান্সের মধ্যকার ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হলো ১২০ মিনিট। তাতেও হলো না গোল। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শুক্রবার রাতে সেই টাইব্রেকার ভাগ্যে পর্তুগালকে ৫-৩ ব্যবধানে হারিয়েছে ফ্রান্স। এতে বিদায় অনেকটা নিশ্চিত হয়ে গেছে রোনালদোদের। এমবাপ্পের ফ্রান্স নাম লিখিয়েছে ইউরো কাপের সেমিফাইনালে।

টাইব্রেকারে ফ্রান্সের হয়ে গোল করেন-উসমান দেম্বেলে, ইউসুফ ফোফানা, জুলেস কোন্দে, ব্রাডলি বারকোলা ও থিও হার্নান্দেজ। পর্তুগালের হয়ে গোল করেন- ক্রিশ্চিয়ানো রোনালদো, বার্নার্দো সিলভা ও নুনো মেন্দোস। শট মিস করেন পর্তুগালের হোয়াও ফেলিক্স।

ফকস্পার্কস্টেডিয়ামে নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচের শুরুটা ছিল ঢিমেতালে। ২৮তম মিনিটে ফ্রান্সের এদোয়ার্দো কামাভিঙ্গার বক্সের বাইরে থেকে শট পোস্টের বেশ ওপর দিয়ে চলে যায়। ৪২তম মিনিটে বক্সের কাছে ফ্রি কিক পায় পর্তুগাল। ব্রুনো ফার্নান্দেজের ডানপায়ের শটটিও পোস্টের নাগাল পায়নি, ওপর দিয়েই চলে যায়।

বিরতির পর দুই দলই এগিয়ে যেতে মরিয়া হয়ে উঠে। ফলে আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠে ম্যাচ।

৬৪তম মিনিটে আক্রমণ পর্তুগালের। এবার রাফায়েল লিয়াও বক্সের মধ্যে বল পাঠান ভিতিনহার কাছে। সামনে থেকে শট নেন ভিতিনহা, এবার মাইগনান বাঁচান ফ্রান্সকে। তিনি বল ফেরালে সেটি গিয়েছিল রোনালদোর কাছে, পর্তুগিজ যুবরাজ ব্যাকহিলে চেষ্টা করেন। কিন্তু এক ডিফেন্ডারের গায়ে লেগে সে চেষ্টা আটকে যায়। -গোল ডট কম

যোগ করা সময়ে এমবাপ্পের জোরালো শট সরাসরি ধরে ফেলেন পর্তুগিজ গোলরক্ষক ডিয়েগো কস্তা। কোনো দলই গোল করতে না পারায় অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। সেখানেও ফলাফল নির্ধারণ না হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আমাদের সময়ডটকম

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar