1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ৬০ মৃতদেহ উদ্ধার - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ৬০ মৃতদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ১৫৫ জন খবরটি পড়েছেন
ছবি- সংগৃহীত

গাজা শহরের উপকন্ঠে একটি ধ্বংসস্তূপের নিচে প্রায় ৬০টি মৃতদেহ পাওয়া গেছে। হামাস পরিচালিত অঞ্চলটির কর্মকর্তারা বৃহস্পতিবার বলেছেন,সেখানে ইসরায়েলের সামরিক বাহিনীর আগ্রাসন শেষ করার ঘোষণার পর এই মৃতদেহগুলো পাওয়া যায়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মধ্যস্থতাকারী কাতারে একটি যুদ্ধবিরতির বিষয়ে আলোচনার সময় পূর্বাঞ্চলীয় শুজাইয়ার জেলায় ইসরায়েলি বাহিনী এই হামলা চালায়। এতে ব্যাপক ধ্বংস বাস্তুচ্যুতি ও হতাহতের ঘটনা ঘটেছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাংবাদিকদের বলেছেন,তার প্রশাসন ‘ যুদ্ধবিরতি চুক্তির দিকে’ অগ্রগতি অর্জন করেছে। তিনি ইসরায়েল-হামাস যুদ্ধ শেষ করার আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, মিশরের সাথে সীমান্তে গাজার মূল ভূখ-ের নিয়ন্ত্রণ ইসরায়েলি বাহিনী ধরে রেখেছে। যেটি যুদ্ধবিরতির পর সমস্ত গাজা অঞ্চল থেকে ইসরায়েলকে অবশ্যই প্রত্যাহার করতে হবে হামাসের এই অবস্থানের সাথে সাংঘর্ষিক। নেতানিয়াহুর এই বক্তব্যের পরই বাইডেন এই বিবৃতি দিয়েছেন।
গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে,কয়েক মাসের মধ্যে গাজা শহরের সবচেয়ে ভারী যুদ্ধের পর শুজাইয়াতে ধ্বংসস্তূপের মধ্যে প্রায় ৬০টি মৃতদেহ পাওয়া গেছে। হামাস বলেছে, সেখানে ইসরায়েলের অভিযান ‘৩০০ টিরও বেশি আবাসিক ইউনিট এবং ১০০ টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে।”

শুজাইয়ার বাসিন্দা মহম্মদ নাইরি বলেছেন, ‘তিনি এবং অন্যরা ফিরে আসছেন,তারা দেখছেন আশেপাশের এলাকা ধ্বংস হয়ে গেছে, বাড়িঘর ভেঙে ফেলা হয়েছে।’ দুই সপ্তাহ পর ইসরায়েলের সেনাবাহিনী বুধবার বলেছে, তারা শুজাইয়াতে তাদের মিশন শেষ করেছে। বাসস

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar