1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
এক হাজার সন্তানের বাবা জোনাথন - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

এক হাজার সন্তানের বাবা জোনাথন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১৬৫ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহিত

জোনাথন জ্যাকব মায়ায় নামের একজন ডাচ শুক্রাণু দাতার শুক্রাণু ব্যবহার করে সন্তান ধারণ করা নারীদের নিয়ে তৈরি করা একটি তথ্যচিত্রটি গত ৩ জুলাই নেটফ্লিক্সে মুক্তি পায়।
মায়ার কত সন্তানের বাবা তা জানার পর ‘ধোঁকা, খারাপ এবং রাগ’ বোধ করেছেন বলে জানান তাদের মধ্যে একজন নারী।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

তবে জোনাথন জ্যাকব মায়ার বিবিসিকে বলেন যে তথ্যচিত্রটি প্রতারণামূলক। কারণ এর মাধ্যমে যেসব পরিবার তার প্রতি কৃতজ্ঞ তাদের চেয়ে অসুখী মানুষগুলোকেই বেশি প্রধান্য দেয়া হয়েছে।
তবে তথ্যচিত্রটির নির্বাহী প্রযোজক বলেছেন, বেশিরভাগ পরিবারের খুশি থাকার দাবিটি ‘সম্পূর্ণ অসত্য’।

“তারা ইচ্ছাকৃতভাবে [তথ্যচিত্রটির] নাম দ্য ম্যান উইথ ১০০০ কিডস রেখেছে। অথচ এর নাম হওয়া উচিৎ ছিল – ‘যে শুক্রাণুদাতা পরিবারগুলোকে ৫৫০টি সন্তানের গর্ভধারণে সাহায্য করেছেন’, বলেন জোনাথন জ্যাকব মায়ার। “তার মানে শুরু থেকেই তারা ইচ্ছাকৃতভাবে প্রতারিত এবং বিভ্রান্ত করছে”।

জোনাথন জ্যাকব মায়ার আরো বলেন, তিনি আড়াইশো পরিবারকে ‘শুক্রাণু দিয়ে সাহায্য’ করলেও নেটফ্লিক্স পাঁচটি অসন্তুষ্ট পরিবারকে বেছে নিয়েছে। এই পাঁচটি পরিবারের বাইরে অন্যান্য পরিবারগুলোর বক্তব্য নিশ্চয়ই ভিন্ন রকমের হবে বলে তিনি মনে করেন। সাক্ষাৎকারে, জোনাথন জ্যাকব মায়ার এটাও বলেছিলেন যে শত শত সন্তানের পিতা হওয়ার বিষয়টিকে তিনি ‘একদমই কোনো ভুল হিসেবে’ দেখেন না।

৪৩ বছর বয়সী মায়ার নেটফ্লিক্সে মুক্তি পাওয়া তথ্যচিত্রটির জন্য সাক্ষাৎকার দিতে অস্বীকৃতি জানালে বুধবার বিবিসি রেডিও ফোর-এ ওইমেনস আওয়ার প্রোগ্রামে কথা বলেন। নেটফ্লিক্স ওমেন’স আওয়ারকে বলেছে যে এটি মায়ারের সাক্ষাৎকার নিয়ে কোনো মন্তব্য করবে না। তবে তথ্যচিত্রটির নির্বাহী প্রযোজক নাটালি হিল প্রোগ্রামটির সাথে কথা বলেছেন।

“আমি গত চার বছর ধরে জোনাথনের মিথ্যার কারণে প্রভাবিত হওয়া পরিবারগুলোর সঙ্গে কথা বলছি। আমি ব্যক্তিগতভাবে ৪৫ বা ৫০টি পরিবারের সঙ্গে কথা বলেছি,” বলেন তিনি। “তার মিথ্যার বিষয়ে ৫০টি পরিবার আদালতে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছে এবং বিচারকের কাছে অনুরোধ করেছেন যেন তিনি থামেন। তাই জোনাথনের গুটিকয়েকের সঙ্গে আলাপ করার বিষয়টি সম্পূর্ণ অসত্য”।

মায়ার ১৭ বছর ধরে শুক্রাণু দিচ্ছেন। অনেক ক্ষেত্রে তিনি ব্যক্তিগতভাবে শুক্রাণু দিয়েছেন। অর্থাৎ কোনো ক্লিনিকের মাধ্যমে না দিয়ে সরাসরি পরিবারের সাথে যোগাযোগ করেছেন।আমাদের সময়ডটকম

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar