1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় বাবা-মায়ের ওপর অভিমানে বিবাহিত মেয়ের আত্মহত্যা - bdtelegraph24.com
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

বাঘারপাড়ায় বাবা-মায়ের ওপর অভিমানে বিবাহিত মেয়ের আত্মহত্যা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৮৫ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়ায় বিয়ের ৭ মাসের মাথায় বাবা-মায়ের ওপর অভিমানে প্রীয়া রাণী মন্ডল (১৯) নামে এক নারি গলায় দড়ি দিয়ে  আত্মহত্যা করেছেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রীয়া রাণী মন্ডল উপজেলার ঢেপখালী গ্রামের  পলাশ মন্ডলের মেয়ে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর)  সকালে  বাঘারপাড়া থানা পুলিশ নিহতের বাবার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে।

পুলিশ ও নিহতের বাবা পলাশ মন্ডল জানান, মাস সাতেক আগে নড়াইল জেলার বলরাম পুর গ্রামের সুশান্ত বিশ্বাসের পুত্র বৈদ্যনাথ বিশ্বাসের সাথে প্রীয়ার বিয়ে দেন। কয়েক দিন আগে সে বাবার বাড়ি বেড়াতে আসেন।

আজ সকালে স্বামীর বাড়ি যাওয়ার কথা বলায় বাবার সাথে প্রীয়ার ঝগড়া হয়। একপর্যায়ে প্রীয়া তার মায়ের ঘরের ভিতরে চলে যায়। এর বেশ কিছুক্ষন পরে মা সকাল বেলার খাবার খেতে ডেকে কোন সাড়া না পেয়ে ডাকতে ডাকতে  এগিয়ে গিয়ে ঘরের দরজা বন্ধ দেখতে পান। বার বার ডেকে সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে ঘরের আঁড়ার সাথে গলায় দড়ি দিয়ে মেয়ের ঝুলন্ত লাশ দেখে চিৎকার করতে থাকেন। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ।

বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, বাবা-মায়ের ওপর অভিমান করে নিহত প্রীয়ার ব্যাপারে পরিবারের অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়ায় লাশের সৎকারের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহতের ঘটনায় বাঘারপাড়া থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar