1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যুক্তরাষ্ট্রে নির্বাচনে জনমত সমীক্ষায় ট্রাম্পের চেয়ে কমালা হ্যারিস এগিয়ে - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

যুক্তরাষ্ট্রে নির্বাচনে জনমত সমীক্ষায় ট্রাম্পের চেয়ে কমালা হ্যারিস এগিয়ে

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ২১৯ জন খবরটি পড়েছেন

আমেরিকার প্রেসিডেন্ট ভোটের আগে ওয়াশিংটন পোস্ট-এবিসি নিউজ-ইপসোস-এর জনমত সমীক্ষা অনুযায়ী আমেরিকার ৪৯ শতাংশ ভোটদাতার প্রেসিডেন্ট পদে পছন্দ বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমালা। অন্য দিকে, ট্রাম্পের প্রতি ৪৫ শতাংশ ভোটার সমর্থন জানিয়েছেন। আগামী ১০ সেপ্টেম্বর ট্রাম্প এবং কমালার প্রথম প্রেসিডেন্সিয়াল ডিবেট হতে যাচ্ছে। তার আগে জনমত সমীক্ষার এই ফল ডেমোক্র্যাটিক পার্টির সমর্থকদের আরও উৎসাহিত করবে বলে মনে করা হচ্ছে। জনপ্রিয়তা নিয়ে হ্যারিসকে কটাক্ষ করতে ছাড়ছেন না ডনাল্ড ট্রাম্প।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গতকাল পেনসিলভেনিয়ার সভা থেকে ট্রাম্প বলেন, হ্যারিসের থেকে অনেক ভাল দেখতে তাকে। তবে এই ধরণের মন্তব্য থেকে বিরত থাকার বার্তা ট্রাম্পকে বারবার দেওয়া হচ্ছে। নির্বাচনের আগে জনমত সমীক্ষায় চার পয়েন্টে এগিয়ে ডেমোক্রেটিক প্রার্থী কমালা হ্যারিস। যা বেশ তাৎপর্যপূর্ণ। সমীক্ষার এই পিছিয়ে থাকা লড়াইয়ে চাপে রাখছে ডনাল্ড ট্রাম্পকে। এর আগে জুলাইয়ের তৃতীয় সপ্তাহে রয়টার্স-ইপসোসের তরফে যে জনমত সমীক্ষা চালানো হয়েছিল, তার ফল জানিয়েছিল আমেরিকার ৪৪ শতাংশ ভোটদাতার প্রেসিডেন্ট পদে কমালাকে সমর্থন জানিয়েছেন। অন্য দিকে ট্রাম্পের প্রতি ৪২ শতাংশ ভোটার সমর্থন জানিয়েছেন।

অর্থাৎ এক মাসের ব্যবধানে দুই প্রার্থীর ব্যবধান দুই থেকে বেড়ে চার শতাংশ হল। মিশিগান,পেনসিলভানিয়া, উইসকনসিন,নর্থ ক্যারোলিনা,জর্জিয়া, অ্যারিজোনা এবং নেভাদা এই সাতটি রাজ্য দুই প্রেসিডেন্ট প্রার্থীর জন্য সাফল্যের চাবিকাঠি। তবে অন্যান্য জনমত সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে, কমালা হ্যারিস প্রায় সব রাজ্য থেকেই এগিয়ে। আমেরিকার ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হয়ে ইতিহাসে নাম লিখিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট নেত্রী কমালা হ্যারিস। আগামী ৫ নভেম্বর নির্বাচনে জয়ী হলে প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ারও নজির তৈরি করবেন তিনি। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস/ মানবজমিন

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar