1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নেপালে ভারতীয় পর্যটকবাহী বাস নদীতে পড়ে নিহত ২৭,আহত ১৬ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

নেপালে ভারতীয় পর্যটকবাহী বাস নদীতে পড়ে নিহত ২৭,আহত ১৬

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১৫১ জন খবরটি পড়েছেন

ভারতীয় পর্যটকদের বহনকারী একটি বাস শুক্রবার (২৩ আগস্ট) নেপালের একটি মহাসড়ক থেকে নদীতে পড়ে যায়। এতে এখন পর্যন্ত ২৭ জন নিহত এবং আরও ১৬ জন আহত হয়েছেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাসটি পর্যটন নগরী পোখারা থেকে রাজধানী কাঠমান্ডুতে যাওয়ার সময় তানাহুন জেলায় স্থানীয় সময় দুপুরের দিকে দুর্ঘটনাটি ঘটে। জেলা কর্মকর্তা জনার্দন গৌতম বলেছেন, ৪৩ জনের মধ্যে মোট ২৭ জন মারা গেছেন।

দুর্ঘটনার পর যাত্রীদের পানি থেকে উদ্ধার করতে উত্তাল মারস্যংদী নদীতে অভিযান শুরু করেন উদ্ধারকারীরা। ১৬ জন আহত যাত্রীকে সামরিক হেলিকপ্টারে করে চিকিৎসার জন্য কাঠমান্ডুতে নিয়ে যাওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বাসে আরোহণকারী সবাই ভারতীয় নাগরিক, যারা আগের রাতে পোখারায় ছিলেন। তারা বাসে করে কাঠমান্ডুর দিকে যাচ্ছিলেন।

গৌতম জানান, ২৬টি মৃতদেহ বর্তমানে একটি স্থানীয় হাসপাতালে রয়েছে এবং সব প্রক্রিয়ার পর পোখারায় পাঠানো হবে। এ ছাড়া ভরতপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।

গৌতম আরও বলেন, ‘আজ আমরা উদ্ধারকাজে মনোযোগ দিয়েছিলাম। আমরা এখন দুর্ঘটনাটি তদন্ত করব।’

সরকারি পরিসংখ্যান অনুসারে, গত এপ্রিল পর্যন্ত ১২ মাসে নেপালের রাস্তায় প্রায় ২ হাজার ৪০০ মানুষ প্রাণ হারিয়েছে। চিতওয়ানের নিকটবর্তী জেলায় একটি ভূমিধসে ৫৯ জন যাত্রী নিয়ে দুটি বাস নদীতে ভেসে যাওয়ার এক মাস পর শুক্রবারের দুর্ঘটনাটি ঘটল। সূত্র : এএফপি/ ঠিকানা

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar