1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পাকিস্তানের বিপক্ষে টেস্টে প্রথম জয় পেল বাংলাদেশ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক

পাকিস্তানের বিপক্ষে টেস্টে প্রথম জয় পেল বাংলাদেশ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৮৫ জন খবরটি পড়েছেন

রাওয়ালপিন্ডি টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। পঞ্চম ও শেষদিনে প্রথম সেশন নিজেদের করে নিয়েছেন নাজমুল হোসেনের দল। বাংলাদেশের লিড তাড়া করতে গিয়ে প্রথম সেশনেই ৫ উইকেট হারিয়েছে শান মাসুদের দল। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ১০৮ রান। তখনো ৯ রানে পিছিয়ে আছে তারা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এদিন সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজের বোলিং তোপে ১৪৬ রানে গুটিয়ে যায় পাকিস্তান। মিরাজ ২১ রানে ৪টি ৪৪ রানে সাকিব নেন তিন উইকেট। মাত্র ৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়েন বাংলাদেশের দুই ব্যাটার জাকির হাসান ও সাদমান ইসলাম। সাদমান ৯ রানে ও জাকির ১৫ রানে অপরাজিত থাকেন।

এর আগে ৪৪৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। মুশফিকুর রহীমের ১৯১ রানের উপর ভর করে ৫৬৫ রান করে বাংলাদেশ।
রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম দিনের দ্বিতীয় ওভারেই সাফল্য পান তরুণ পেসার হাসান মাহমুদ।
আগা সালমানকে সুইপ করে চার হাঁকালেন জাকির হাসান। পরমুহূর্তেই উল্লাসে ফেটে পড়লো গোটা বাংলাদেশ, উল্লাসে মেতে ওঠলেন নাজমুল হোসেন শান্তরা। রাওয়ালপিন্ডিতে স্বাগতিক পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে ঐতিহাসিক এক জয় পেল বাংলাদেশ। টেস্টে বাংলাদেশের এটিই প্রথম ১০ উইকেটে জয়। একই সঙ্গে পাকিস্তানের বিপক্ষে টেস্টে এই প্রথম জয় পেল বাংলাদেশ। এর আগে ১৩ টেস্টে জয়ের মুখ দেখেনি টাইগাররা। একমাত্র বাংলাদেশের প্রাপ্তি ছিল ২০১৫ সালে খুলনা টেস্ট ড্র। ১৪তম টেস্টে এসে বাংলাদেশ পেল ঐতিহাসিক জয়। দেশের বাইরে বাংলাদেশের এটি মাত্র সপ্তম জয়, সব মিলিয়ে ২০তম।

বাংলাদেশ ১ম ইনিংস: ৫৬৫/১০ (১৬৭.৩ ওভার)
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৩০/০ (৬.৩ ওভার)

পাকিস্তান ১ম ইনিংস: ৪৪৮/৬ ডিক্লে. (১১৩ ওভার)
পাকিস্তান ২য় ইনিংস: ১৪৬/১০ (৫৫.৫ ওভার)

বাংলাদেশ ১০ উইকেটে জয়ী

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar