1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ম্যাচসেরার পুরস্কারের অর্থ বন্যার্তদের দিলেন মুশফিকুর রহিম - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক

ম্যাচসেরার পুরস্কারের অর্থ বন্যার্তদের দিলেন মুশফিকুর রহিম

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ২৩৪ জন খবরটি পড়েছেন
মুশফিকুর রহিম

ভয়াবহ বন্যার কবলে পড়েছে বাংলাদেশের অন্তত ১২টি জেলা। তার মধ্যে ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রামের বেশ কয়েকটি উপজেলা বেশি ক্ষতিগ্রস্ত। এই দুর্যোগপূর্ণ অবস্থায় বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বিসিবি। বাদ যাননি ক্রিকেটাররাও। রাওয়ালপিন্ডি টেস্টে ম্যাচসেরার পুরস্কারের অর্থ বন্যার্তদের দিলেন মুশফিকুর রহিম।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আজ রোববার (২৫ আগস্ট) ম্যাচ জয়ের পর পুরস্কার প্রদান অনুষ্ঠানে মুশফিক বলেন, ‘দলের সব খেলোয়াড়ের অনুরোধে আমি এই পুরস্কারের অর্থ বন্যার্তদের দিতে চাই। আপনি জানেন, আমাদের দেশ ভয়াবহ বন্যার কবলে। পাশাপাশি এমন দুর্যোগে সবাইকে নিজেদের সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানোর অনুরোধ জানাচ্ছি।’

এছাড়াও নিজের পারফরম্যান্স নিয়ে মুশফিক বলেন, ‘এটা আমার অন্যতম সেরা পারফরম্যান্স। আমরা বিদেশের মাটিতে খুব একটা ভালো খেলি না। দল হিসেবে খেলাটাই আমাদের লক্ষ্য। কীভাবে আমরা ব্যাটিং, বোলিংয়ে আরও উন্নতি করতে পারি, সেটা নিয়েই সবাই কাজ করছি। আমি দলের সব খেলোয়াড়ের পাশাপাশি কোচিং স্টাফের সদস্যদের ধন্যবাদ জানাই।’

ইতিহাসের সাক্ষী হয়ে থাকল পাকিস্তানের রাওয়ালপিন্ডি। পাঞ্জাব প্রদেশের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্রিকেটে প্রথম জয়ের ইতিহাস তৈরি করলো বাংলাদেশ। শুধু জয় বললে ভুল হবে। এই ম্যাচে তাদেরই মাটিতে পাকিস্তানকে রীতিমতো বিধ্বস্ত করে ছেড়েছে সফরকারীরা। জয়ের জন্য মাত্র ৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০ উইকেটের বিশাল জয়টি পাকিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের প্রথম। এনটিভি

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar