1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ জয় - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ জয়

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৭ জন খবরটি পড়েছেন

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে রাওয়ালপিন্ডিতে মাঠে নামার আগে বাংলাদেশের পরিসংখ্যানের খাতাটা ছিল পুরোই ফাঁকা। ১৩ টেস্টে মুখোমুখি হয়ে মাত্র একটি ড্র করেছিল বাংলাদেশ। আর বাকি ১২টিতেই হারের তেতো স্বাদ পেতে হয়েছিল টাইগারদের। তবে প্রথম টেস্টেই পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে তাদের বিপক্ষে জয়ের খরা কাটিয়েছিল বাংলাদেশ। সেইসঙ্গে টাইগারদের সামনে সুযোগ আসে পাকিস্তানের মতো বড় দলের বিপক্ষে সিরিজ জয়ের।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আর সেই সুযোগ কাজে লাগাতে ভুল করেননি সাকিব-মিরাজরা। দ্বিতীয় টেস্টে পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এতে স্বাগতিকদের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ জিতেছে টাইগাররা। শুধু পাকিস্তানই নয় বড় দলগুলোর বিপক্ষে এটির প্রথম সিরিজ জয় বাংলাদেশ। সব মিলিয়ে নবম সিরিজ জয় এটি। বাকি আটটি সিরিজ জিম্বাবুয়ে-ওয়েস্ট ইন্ডিজের মতো ছোট দলগুলোর বিপক্ষে।

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৭৪ রান করেছিল পাকিস্তান। এরপর ব্যাটিংয়ে নেমে ২৬২ রানে অলআউট হয় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসেও সুবিধা করতে পারেননি স্বাগতিকরা। ১৭২ রানে অলআউট হলে ১৮৫ রানের সহজ লক্ষ্য পায় বাংলাদেশ। জবাব দিতে নেমে ৬ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেই টাইগাররা। দেশের বাইরে তৃতীয় সিরিজ জয় এটি।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ৪২ রানে ১০ উইকেট হাতে রেখে পঞ্চম দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। তবে দিনের শুরুতেই ২ ব্যাটারকে হারিয়ে কিছুটা চাপে পড়ে সফরকারীরা। ব্যক্তিগত ৩১ রান নিয়ে ব্যাটিংয়ে নামা জাকির হোসেন ফেরেন ৪০ রান করে। আরেক ওপেনার সাদমান ইসলাম করেন ২৪ রান।

তবে মুমিনুল হককে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক নাজমুল ইসলাম শান্ত। দুজনের ব্যাটে ভর করে জয়ের পথে ছুটছে বাংলাদেশ। তবে ফিফটি তুলতে পারেনি দুজনের কেউই। ৮২ বলে ৩৮ রান করে শান্ত আউট হলে, ৭১ বলে ৩৪ রান করে তাকে সঙ্গ দেন মুমিনুল।

এরপর সাকিবকে সঙ্গ নিয়ে দলের হাল ধরেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। শেষ পর্যন্ত সাকিবের ২১ রান এবং মুশফিকের অপরাজিত ২২ রানে ভর করে ৬ উইকেট এবং পুরো একটি সেশন হাতে থাকতেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

এর আগে সোমবার (২ সেপ্টেম্বর) চতুর্থ দিনে জবাব দিতে নেমে দ্বিতীয় ইনিংসে ৭ ওভার ব্যাট করে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করেছিল ৪২ রান। দুই ওপেনার জাকির হাসান ২৩ বলে ৩১* রানে ও সাদমান ইসলাম ১৯ বলে ৯ রানে অপরাজিত ছিলেন। এখান থেকে পঞ্চম দিনের খেলা শুরু হয়েছে।

সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান ১ম ইনিংস: ২৭৪- বাংলাদেশ ১ম ইনিংস: ২৬২ ।। পাকিস্তান ২য় ইনিংস: ১৭২- বাংলাদেশ ২য় ইনিংস: (লক্ষ্য ১৮৫) ৫৬ ওভারে ১৮৫/৪ (জাকির ৪০, সাদমান ২৪, শান্ত ৩৮, মুমিনুল ৩৪, মুশফিক ২২, সাকিব ২১; হামজা ১৪-৪-৪৬-১, শাহজাদ ৭-০-৪০-১, আবরার ১৪-৩-৪০-১, আলি ১৭-৩-৩৭-০, সালমান ৪-১-১৭-১)।

ফলাফল- বাংলাদেশ ৬ উইকেটে জয়ী ।। সিরিজ: দুই ম্যাচের সিরিজ বাংলাদেশ ২-০তে জয়ী। সূত্র- আরটিভি

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar