1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে-টিএস আয়ুব - bdtelegraph24.com
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লিতে স্কুলের ভেতরে দ্বাদশ শ্রেণির ছাত্রীর আত্মহনন গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা: আহত ২, অভিযানে পুলিশ ইরান থেকে ফেরার পথে কিউবার ব্যবস্থা নেব-ট্রাম্প সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ার দাবি ওলামা-মাশায়েখদের শ্যামনগরে জেলেখালি ভাই ভাই সংঘের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা খুলনায় তিন মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, কারাদণ্ড পারস্য উপসাগরে মার্কিন সামরিক জাহাজ প্রবেশ করতে দেওয়া হবে না: ইরান প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ পাঠ্যবই লোহাগাড়ার বটতলী শহরে ময়লার ভাগাড়, পরিচ্ছন্নতা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ মানিকগঞ্জে তিন সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে-টিএস আয়ুব

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩১ জন খবরটি পড়েছেন

রাকিব হোসেন বাঘারপাড়া। যশোরের বঘারপাড়ায় কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আয়ুব বিএনপির গণসমাবেশে বলেছেনে ,এই ফ্যাসিবাদী সরকার আমাদের ভোটের অধিকার মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। এই ফ্যাসীবাদী শেখ হাসিনা গণতন্ত্রের কবর দিয়েছে। আমার যে ভাইটি জীবনে অস্ত্র দেখেনি তার নামে অস্ত্র মামলা দেওয়া হয়েছে। ১৪ সাল, ১৮ সাল ২৪ সালে কি ভোট হয়েছে তা দেশের মানুষ জানে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

১৮ সালে চিন্তা করেছিলাম আমরা ক্ষমতায় যাবো। আমার নেতা তারেক জিয়া দেশে ফিরবে। খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবে। কিন্ত ফ্যাসীবাদী শেখ হাসিনা তা পাতানো নির্বাচনে হতে দেয়নি। আমরা সততার মাধ্যমে সামনে এগোতে চাই। ছাত্র জনতার অভ্যূত্থানের পর দেশে পরিবর্তন হয়েছে। দেশের সবাই এখন খুশি। তবে সম্প্রতি হামলা ভাংচুরের ক্ষতি পূরণ আমি দিবো। এছাড়া এঘটনায় জড়িত সকলের বিচার করবো।

আজকে পার্শ্ববর্তী রাষ্ট কথা বলা শুরু করেছে। বাংলাদেশ নাকি সংখ্যালঘু নির্যাতন হয়েছে। তারা বসে নেই, ষড়যন্ত্র করছে। আমার দলের অনেক কিন্তু আওয়ামী লীগের হালুয়া রুটি খেয়েছে। তারা আবার এখন কিন্ত ২ নম্বর লাইন নয় এক নম্বর লাইনে চলে এসেছে। সামনে নির্বাচনে আমাদের সকলের সতর্ক হতে। আজকে সারা বাংলাদেশের মানুষ খুশি হয়েছে। শেখ হাসিনার সরকার যখন এসেছে তখন মানুষ মেরেছে। সে ক্ষমতায় আাসলে ভোট ডাকাতি হযেছে। শেখ হাসিনার বাপের কাছের লোকের খন্দকার মোশতাকও ভোট ডাকাতির মধ্যে দিয়ে ৭২ এ নির্বাচিত হয়েছে।

প্রয়াত বিএনপির দক্ষিণ বঙ্গের নেতা তরিকুল ইসলামের পরিবারকে স্মরণ করে তিনি বলেন বিভিন্ন আন্দোলন সংগ্রামে যশোর বিএনপির আহবায়ক নার্সিস ইসলাম ম্যাডাম ও অনিন্দ্য ইসলাম আমাদের সাহস যুগিয়েছেন। দীর্ঘ চার মাস পর ২৭শে আগষ্ট তিনি জামিনে মুক্ত হন। শনিবার বাঘারপাড়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত গণসমাবেশে তিনি একথা বলেন।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক শামছুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুল হাই মনা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী, উপজেলা বিএপির যুগ্ম আহবায়ক আনিসুর রহমান ও হাফিজুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার খোন্দকার মেহেদী হাসান ও হাবিবুর রহমান,উপজেলা যুবদলের আহবায়ক এখলাচ হোসেন, সদস্য সচিব বিল্লাল বিশ্বাস,পৌর যুবদলের আহবায়ক হিরু আহম্মদ সদস্য সচিব বাবুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহবায়ক বিল্লাল হোসেন, সদস্য সচিব জাকির হোসেন সুহদ, পৌর স্বেচ্ছসেবক দলের আহবায়ক লাভলুর রহমান, সদস্য সচিব সৌখিন আহম্মেদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক নাফিজ ইকবাল ঈসা, সদস্য সচিব পারভেজ রহমান, পৌর ছাত্রদলের সদস্য সচিব হৃদয় তারেক বাঘারপাড়া ডিগ্রী কলেজ ছাত্রদলের সদস্য সচিব আহম্মেদ সাজ্জাদ, যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar