1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভারতের উত্তরপ্রদেশে ভবন ধসে নিহত -৮ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

ভারতের উত্তরপ্রদেশে ভবন ধসে নিহত -৮

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৩ জন খবরটি পড়েছেন

ভারতের উত্তরপ্রদেশে ভবন ধসে অন্তত আটজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২৮ জন। রোববার (০৮ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইয়ের বরাতে এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সন্ধ্যায় ভবনটি ধসে পড়ে। রোববার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকারীরা আরও তিনজনের মরদেহ উদ্ধার করার পর মৃতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। শহরের পরিবহন নগর এলাকায় ধসে পড়া ভবনটি তিন তলা ছিল। এতে আরও অন্তত ২৮ জন আহত হয়েছেন।

শহরের পরিবহন নগর এলাকায় জানান, রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ কিশোর (২৭), রুদ্র যাদব (২৪) এবং জগরূপ সিং (৩৫) নামে তিনজনের মরদেহ উদ্ধর করেছে। উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে।

জেলা প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন উদ্ধারকর্মীরা। পুলিশ জানিয়েছে, ভবনটি প্রায় চার বছর আগে নির্মাণ করা হয়েছিল। দুর্ঘটনার সময়ে ভবনটিতে কিছু কাজ চলছিল। শনিবার যখন ভবনটি ধসে পড়ে তখন নিহতদের বেশিরভাগ নিচতলায় কাজ করছিলেন।

জানা গেছে, ভবনটিতে একটি গোডাউন ও একটি ওয়ার্কশপ ছিল। আহতদের লোকবন্ধু হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভবনের একটি গোডাউনে কাজ করা আকাশ সিং জানান, ধসে পড়ার আগে ভবনের একটি পিলারে ফাটল দেখা দিয়েছিল। তিনি বলেন, বৃষ্টির জন্য আমরা নিচতলায় নেমেছিলাম। তখন আমরা ভবনের একটি পিলারে ফাটল দেখতে পায়। হঠাৎ ভবনটি আমাদের ওপর ধসে পড়ে। কালবেলা

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar