1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফের উত্তপ্ত ভারতের জম্মু-কাশ্মীর,বন্দুকযুদ্ধে ২ ভারতীয় সেনা নিহত - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

ফের উত্তপ্ত ভারতের জম্মু-কাশ্মীর,বন্দুকযুদ্ধে ২ ভারতীয় সেনা নিহত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৭ জন খবরটি পড়েছেন

বিধানসভা নির্বাচনের আগে ফের উত্তপ্ত ভারতের জম্মু-কাশ্মীর। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) কিশতওয়ারে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত দুই ভারতীয় সেনা নিহত হয়েছে। এ ছাড়া নিরাপত্তার বাহিনীর পৃথক অভিযানে দুই সন্ত্রাসী নিহত হয়েছে।
সেনাবাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে জম্মু-কাশ্মীরের কিশতওয়ারে নিরাপত্তা বাহিনী যৌথ অভিযানে নামে। এরপরেই সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি শুরু হয়। এতে দুই সেনা নিহত হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন।

অভিযান এখনো চলছে বলে দেশটির নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে। অপরদিকে কাথুয়ায় নিরাপত্তার বাহিনীর আরেক অভিযানে দুই সন্ত্রাসী নিহত হয়েছে।
এনডিটিভি বলছে, একই ধরনের সন্ত্রাসীদের সঙ্গে গত জুলাইতে দোহায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময় হয়। সেইসময় সেনাবাহিনীর চার সদস্য নিহত হয়েছিল।

ভোটের মুখে ক্রমেই উত্তপ্ত হচ্ছে জম্মু-কাশ্মীর। এর আগে জম্মু ও কাশ্মীরে শেষবার বিধানসভা নির্বাচন হয়েছিল ২০১৪ সালে। দীর্ঘ ১০ বছর পর আবার সেখানে ভোট হতে চলেছে। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ভোটগ্রহণ শুরু হবে। কাশ্মীরের ৯০টি আসনে তিন দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৮ সেপ্টেম্বরের পর ২৫ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর ভোট রয়েছে। নির্বাচনের ফল জানা যাবে আগামী ৮ অক্টোবর। সময়নিউজ

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar