1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাংলাদেশিদের অনুপ্রবেশে ঝাড়খণ্ডের জনমিতি বদলে দিচ্ছে- নরেন্দ্র মোদি - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

বাংলাদেশিদের অনুপ্রবেশে ঝাড়খণ্ডের জনমিতি বদলে দিচ্ছে- নরেন্দ্র মোদি

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৭ জন খবরটি পড়েছেন

মোদি বলেন, বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঝাড়খণ্ডের জন্য বড় ধরনের হুমকি তৈরি করছে। রাজ্যের সাঁওতাল পরগনা ও কোলহান এলাকার জনমিতি বদলে যাচ্ছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশিরা ভারতের ঝাড়খণ্ডে অনুপ্রবেশ করে সেখানকার জনমিতি বদলে দিচ্ছে বলে অভিযোগ তুলেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রোববার ঝাড়খণ্ডের স্টিল সিটি হিসেবে পরিচিত জমশেদপুরে বিজেপির এক সমাবেশে দেওয়া বক্তৃতায় এই কথা বলেন তিনি। মোদি বলেন, বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঝাড়খণ্ডের জন্য বড় ধরনের হুমকি তৈরি করছে। রাজ্যের সাঁওতাল পরগনা ও কোলহান এলাকার জনমিতি বদলে যাচ্ছে।

ভারতের বার্তা সংস্থা পিটিআই এর প্রতিবেদন অনুযায়ী, কথিত এই অনুপ্রবেশে সহায়তা করার জন্য ঝাড়খণ্ডের ক্ষমতাসীন দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চাকে দায়ী করেন মোদি। কংগ্রেসের সঙ্গে জোটবেঁধে চলতি বছরের শেষের দিকে নির্বাচনে অংশ নেবে দলটি।

ভাষণে মোদি বলেন, বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা সাঁওতাল পরগনা ও কোলহান অঞ্চলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। এই দুই অঞ্চলের জনসংখ্যা দ্রুত পরিবর্তিত হচ্ছে। আদিবাসীদের সংখ্যা কমছে। অনুপ্রবেশকারীরা জমি দখল করছে, রাজ্যের নারীদের ওপর নির্যাতন চালাচ্ছে এবং পঞ্চায়েতকে কব্জা করছে। ঝাড়খণ্ডের প্রত্যেক নাগরিক অনিরাপদ বোধ করছে।
প্রতিবেশী দেশের অনুপ্রবেশকারীরা রাজ্যের ক্ষমতাসীন দলের ওপর প্রভাব বিস্তার করছে বলেও অভিযোগ তোলেন মোদি। ডেইলি স্টার

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar