1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
‘ম্যান মেড বন্যা, পরিকল্পনা করে বাংলাকে ডুবিয়েছে’- মমতা বন্দ্যোপাধ্যায় - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

‘ম্যান মেড বন্যা, পরিকল্পনা করে বাংলাকে ডুবিয়েছে’- মমতা বন্দ্যোপাধ্যায়

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৯ জন খবরটি পড়েছেন
ছবি-সংবাদ প্রতিদিন

লাগাতার বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়। তা খতিয়ে দেখতে পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। হুগলির পরশুড়ায় গিয়ে ডিভিসিকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘ম্যান মেড বন্যা, পরিকল্পনা করে বাংলাকে ডুবিয়েছে’। এদিন পুরশুড়া, খানাকুল-সহ ও অন্যান্য জায়গা যাবেন তিনি। এর পর তাঁর মেদিনীপুরের বেশ কিছু এলাকা পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গত কয়েকদিনে লাগাতার বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। একাধিক এলাকা জলের তলায়। এর মধ্যেই ডিভিসি থেকে লাগাতার ছাড়া জলে ডুবেছে রাজ্যের বিভিন্ন এলাকা। সোমবার রাত, মঙ্গলবারের পর বুধবারেও জল ছাড়া হয়েছে। মাইথন ও পাঞ্চেত দুই জলাধার থেকেই জল ছাড়া হচ্ছে। পাঞ্চেত থেকে কয়েক হাজার কিউসেক জল বেশি ছাড়া হয়েছে।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, রাজ্যকে না জানিয়ে জল ছেড়েছে ডিভিসি। তার জেরে জলের তলায় একাধিক জায়গায়। পরশুড়ার প্লাবন পরিস্থিতি দেখে কেন্দ্রের অসহযোগিতা এবং উদাসীনতায় বাংলায় প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ তোলেন। তোপ দাগেন ডিভিসিকেও। মমতা বলেন, “সাড়ে তিন লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। আমি নিজে ডিভিসির সঙ্গে কথা বলেছি। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। এত জল এর আগে ছাড়া হয়নি।”

রাজ্যের বন্যা ‘ম্যান মেড’ বলে তোপ দেগেছেন তিনি। তাঁর অভিযোগ, বাঁধ গুলিতে যখন জল কম থাকে তখন ছাড়া হয় না। পরে পরিস্থিতি হাতের বাইরে গেলে জল ছাড়া হয়। তিনি বলেন, “যখন ৭০-৮০ শতাংশ জল ভরে যায়, তখন কেন জল ছাড়ে না ডিভিসি? কেন্দ্র ড্রেনেজ করে না। নিজেদের রাজ্যগুলোকে বাঁচাচ্ছে। আর সবটা বাংলার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। বাংলা আর কত বঞ্চনা সহ্য করবে বাংলাকে পরিকল্পিত ভাবে ডোবানো হয়েছে।” পুরশুড়া থেকে মুখ্যমন্ত্রী মেদিনীপুর যাবেন। সেখানেই রাত্রি বাস করবেন তিনি। আগামীকাল ঘাটালের পরিস্থিতি খতিয়ে দেখবেন বলে প্রশাসন সূত্রে খবর।

হুগলির পুরশুড়া-সহ তারেকশ্বর এলাকাগুলি ডুবে গিয়েছে নদীর জলে। বাসিন্দাদের ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাঁদের অভাব অভিযোগ শুনেছেন মুখ্যমন্ত্রী। সেখানেই জেলা শাসককে ডেকে পাঠিয়ে তাঁকে বিভিন্ন নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সংবাদ প্রতিদিন

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar