1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফের অরুণাচল প্রদেশে চিনা আগ্রাসন! তৈরি করা হচ্ছে চিনা হেলিপোর্ট - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

ফের অরুণাচল প্রদেশে চিনা আগ্রাসন! তৈরি করা হচ্ছে চিনা হেলিপোর্ট

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৩ জন খবরটি পড়েছেন

ফের অরুণাচল প্রদেশে চিনা আগ্রাসন! এবার সংবেদনশীল ‘ফিশটেল’ অঞ্চলের কাছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে ২০ কিলোমিটার পূর্বে চিনা হেলিপোর্ট তৈরি করা হচ্ছে বলে খবর। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে সেই উপগ্রহচিত্র। এর ফলে ইন্দো-চিন সীমান্ত বরাবর প্রত্যন্ত অঞ্চলে লালফৌজকে দ্রুত সামরিক সরঞ্জাম পৌঁছে দেওয়ার কাজ সহজ হবে বলে মনে করা হচ্ছে। এর ফলে কৌশলগত দিক থেকে অস্বস্তিতে পড়বে ভারতীয় সেনা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

উপগ্রহচিত্রে দেখা গিয়েছে, হেলপোর্টটি তৈরি হয়েছে গংরিগাবু কু নদীর তীরে। তিব্বতের স্বায়ত্তশাসন অঞ্চলের নিংচি প্রিফেকচারে। যদিও ওই এলাকা চিনের নিয়ন্ত্রণে রয়েছে দীর্ঘদিন যাবৎ। গত এক বছরের উপগ্রহ চিত্র বিশ্লেষণে ধরা পড়েছে ২০২৩-এর ১ ডিসেম্বরেও ওই অঞ্চলে কোনও ধরনের নির্মাণ ছিল না। ৩১ ডিসেম্বর পরবর্তী উপগ্রহচিত্রে দেখা গিয়েছে নির্মাণের জন্য নির্দিষ্ট জমি পরিচ্ছন্ন করা হয়েছে। এরপর ১৬ সেপ্টেম্বরের ছবিতে দেখা গিয়েছে, হেলিপোর্ট নির্মাণ অনেকটাই সম্পূর্ণ হয়েছে।

একদিকে যখন অরুণাচল সীমান্তে ড্রাগনের বাড়বাড়ন্ত, অন্যদিকে লাদাখে প্যাংগং হ্রদের উত্তর এবং দক্ষিণ তীরের একাংশ জুড়ে পাকাপোক্ত কংক্রিটের সেতু তৈরি করে ফেলেছে চিন। ৪০০ মিটার দীর্ঘ ব্রিজের কাজ ইতিমধ্যে সমাপ্ত করেছে লালফৌজ। রীতিমতো হালকা ওজনের গাড়ি চলাচল শুরু হয়েছে ওই সেতুর উপর দিয়ে। উল্লেখ্য, ১৯৫৮ সাল থেকেই প্যাংগং হ্রদের এই অংশ চিনা দখলে। সব মিলিয়ে উদ্বেগ বাড়ছে ইন্দো-চিন সীমান্তে। সংবাদ প্রতিদিন

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar