1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শুভ্র মেঘের ডাক - bdtelegraph24.com
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লিতে স্কুলের ভেতরে দ্বাদশ শ্রেণির ছাত্রীর আত্মহনন গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা: আহত ২, অভিযানে পুলিশ ইরান থেকে ফেরার পথে কিউবার ব্যবস্থা নেব-ট্রাম্প সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ার দাবি ওলামা-মাশায়েখদের শ্যামনগরে জেলেখালি ভাই ভাই সংঘের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা খুলনায় তিন মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, কারাদণ্ড পারস্য উপসাগরে মার্কিন সামরিক জাহাজ প্রবেশ করতে দেওয়া হবে না: ইরান প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ পাঠ্যবই লোহাগাড়ার বটতলী শহরে ময়লার ভাগাড়, পরিচ্ছন্নতা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ মানিকগঞ্জে তিন সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

শুভ্র মেঘের ডাক

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ২৫৫ জন খবরটি পড়েছেন

বিলাল মাহিনী

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মা, মাগো, আম্মু-

আমাকে সুপ্ত করে রেখো না, আসমান দেখতে দাও

আমি তোমার সেতু বলছি,

মাটির বুকে ফিরে যাও

মানুষ মাটির রূপায়ণ মাত্র

মাটির কাছেই ফিরে যায়, আর তুমি!

মাগো, মাটি তোমায় অকৃত্রিম অকৃপণ অপরিসীম ভালোবাসে

এই মাটি ছেড়ে গেলে, আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে

তুমি ফিরে আসো মা বাপির বুকে,

মেঘের অশ্রু সিক্ত নয়ন আর অদৃশ্য আত্মা তোমায় ডেকে যায়

তুমি শুনতে পাও না?

আমার মৃত্তিকাতুল্য জনকের কী অপরাধ!

ভুল করলে মাটি করেছে, মেঘের তো দোষ নেই,

তুমি আমাকে তোমার বুকে,

আমার ঔরসজাতের বুকে আসতে দাও

তুমি কী ভেবেছো মাগো,

মাটিকে ছেড়ে তুমি সুখী হবে!

কক্ষনো না,

তুমি আমাকে চোখ খুলতে না দিলে

তোমার চোখেও আমাকে বা আমার মতো কাউকে –

দেখতে পাবে না, এই আমি আরশের মালিককে বলে গেলাম

জ্বলেপুড়ে ছারখার হয়ে যাবে তুমি আম্মু

আমি তোমার নিষ্পাপ মেঘ বলছি,

তুমি আমাকে দুনিয়ায় আলো বাতাস থেকে বঞ্চিত কোরো না

মাগো!

মাগো, মাটির বুকে চিতার আগুন জ্বলছে,

ভাদ্দুরে খরায় ঘাম ঝরছে হৃদনয়নে

আর ফেলা আসা ছোট্ট সময়ে মাটির পেছনে দৌড়াতে থাকলো

হাজারটা বদনাম

এতোকিছুর পরও মাটি তোমাকে আঁকড়ে ধরে আছে

আঁকড়ে ধরে থাকবে….

০৫-১০-২৪

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar