1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কবিতার নাম- ২৬৬ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি

কবিতার নাম- ২৬৬

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৩৫৭ জন খবরটি পড়েছেন

মোঃ মাসুম বিল্লাহ

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

হে বাংলাদেশ তুমি নাকি স্বাধীন
তবে কেন এতো রক্ত মিছিল?
২৬৬ নিছক একটা সংখ্যা নয়
২৬৬ তোমাদের জন্য অভিশাপ।
সেদিন তনু ডেকে বলেছিল,
আমাকে ধর্ষণ করলো সব থেকে নিরাপদ
ক্যান্টনমেন্টে।
আমার নিথর দেহ ফেলে দিল
আমাকে তোমরা বাঁচালে না,
আমার হত্যাকারী তোমরা।
হে যুবক আমি এমসি কলেজের ধর্ষিত বোন।
আমার স্বামীকে বেঁধে রাখল
আমার উপর চালালো পাশবিক নির্যাতন,
তবু তোমরা চুপছিলে,
সেদিন বুঝে গেছি তোমরা নপুংসক।
হে ভাই, আমি মুনিয়া,
টাকার গরমে আমার হত্যাকারী বাইরে আমি কেন
পরপারে?
আমি হতাশ হয়ে চেয়েছিলাম তোমাদের পানে,
তোমরা আমাকে ন্যায় বিচার দেবে।
কিন্তু সেদিনও তোমরা চুপ ছিলে।
আমি তোমাদের ভাই বিশ্বজিৎ,
কী দোষ ছিল আমার?
আমাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করলো রাস্তায় ফেলে
তোমরা চেয়ে চেয়ে দেখলে আর ক্যামেরা বন্দী করলে,
আমাকে বাঁচাতে কেউ এগিয়ে আসনি।
হে বন্ধু, আমি আবু বকর
আমাকেও গুলি করলে, মারলো নিষ্ঠুরের মতো
কী দোষ ছিল?
তোমরা সেদিনও নিরব ছিলে
তাই তোমাদের ডাকছি আমার কাছে।
হে কাপুরুষ জাতি,
আমি সাগর রুনি।
তোমাদের সত্যের সন্ধান দিতে গিয়ে দেখলাম তোমরা
প্রত্যেকে পাপী।
আর ওমনি আমাদের হত্যা করলে।
আমাদের অবুঝ শিশু কেঁদেছিল আমাদের লাশের পাশে।
তোমরা নিরব ছিলে।
হে চাচ্চু, আমি রাব্বি।
আমাকে গুলি করলো আর তোমরা মুখ বুঁজেছিলে।
আমার আর্তনাদ তোমরা শোননি।
তোমাদের সেই বুকে আজ গুলি
মুখে গুলি, মগজে গুলি, হৃদপিণ্ডে গুলি
কী দোষ ছিল মুগ্ধের?
আবু সাঈদের মতো তোমরাও যদি বুক পেতে দিতে,আজ আবু সাঈদ লাশ,
তোমাদের অধিকার ফিরিয়ে দিতে
জালিমের গুলির সামনে হাসি মুখে মৃত্যুকে বরণ করে
তোমাদের ঋণী করে গেল।
তোমরা কী পারবে তার রক্ত ঋণ শোধ করতে?
তোমরা কি পারবে শেখ মুজিবের মতো স্বাধীনতার গান
শোনাতে?
তোমরা কি পারবে স্বাধীন দেশটাতে স্বাধীনতার স্বাদ
দিতে?
যদি না পার তবে মনে রেখ,
২৬৬ নয় আরো লাশ গুণতে হবে
তোমাদের কাঁধে ব্যাথা হবে লাশের সৎকার করতে
করতে।
তোমাদে কণ্ঠনালী রোধ করা হবে।
এখনি সময় বুক পেতে দাও বন্ধু
নতুন পৃথিবী গড়তে।
(০১ আগস্ট, ২০২৪ খ্রিঃ)
মোঃ মাসুম বিল্লাহ, প্রভাষক (বাংলা)

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar