1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি তরুণ কে গুলি করে হত্যা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি তরুণ কে গুলি করে হত্যা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১৪৬ জন খবরটি পড়েছেন

যুক্তরাষ্ট্রে গুলিতে এক বাংলাদেশি তরুণ মারা গেছেন, নিজেই পুলিশকে ফোন করে গুলি করার খবর দিয়েছে ‘ঘাতক’।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহতের নাম রওনক হাসান রিটন (২০), বাবা আতাউর রহমান লিটন। ১৯৯৮ সাল থেকে পরিবারটি যুক্তরাষ্ট্রে প্রবাসী।

নিউ ইয়র্ক শহর থেকে প্রায় ৩৭৭ মাইল দূরে বাফেলো শহরের সিডার রোডে শনিবার বিকেলে এ হত্যার ঘটনা ঘটে বলে জানান বাফেলোর চিকটোয়াগা পুলিশের প্রধান ক্যাপ্টেন জেফরি স্মিডট।
তিনি জানান, “গুলি করে হত্যার তথ্য কাছের পুলিশ স্টেশনে ফোন করে জানায় ঘাতক। ব্যবহৃত বন্দুকটি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। তদন্তের পরই নিশ্চিত করা যাবে হত্যার রহস্য।”

ঘটনার সময় রিটনের সঙ্গে থাকা তার সহপাঠী হামেদ লতিফ বলেন, “আমরা প্রায় দিনই সেখানে আড্ডা দিই। রিটনের বাসার সামনে জায়গাটি হচ্ছে শহরের পার্কিং স্পট। আমাদের আড্ডায় প্রতিবন্ধকতা তৈরি করে ওই তরুণ তার গাড়ি পার্ক করতে চেয়েছিল। রিটন তাকে অনুরোধ জানান অন্যত্র পার্ক করার জন্য।

“এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে গাড়ি থেকে বন্দুক বের করে রিটনকে লক্ষ্য করে গুলি চালায় তরুণটি। এতে মাটিতে পড়ে গিয়ে ছটফট করছিলেন রিটন। এমন অবস্থায় অ্যাম্বুলেন্সসহ পুলিশ আসে এবং আহত অবস্থায় রিটনকে অ্যারি কাউন্টি মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান, রিটন বেঁচে নেই।”

তদন্ত এবং দুর্বৃত্তকে গ্রেপ্তারে সহযোগিতা চেয়ে চিকটোয়াগা ডিটেকটিভ ব্যুরোর ৭১৬-৬৮৬-৩৫১০ নম্বরে ফোন করে খোঁজ দেওয়ার অনুরোধ জানিয়েছে পুলিশ।

এদিকে নিহত তরুণের বাবা আতাউর রহমান লিটনসহ স্বজনরা মনে করছেন, এটি ‘ধর্ম ও জাতি বিদ্বেষ’ থেকে হত্যা। এখন পর্যন্ত ঘাতক গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন প্রবাসীরা। ওই এলাকায় কয়েক মাস আগেও নিজের বাসায় কাজের সময় একজন বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।
রিটনের জানাজা বাংলাদেশ সময় মঙ্গলবার ভোররাতে বাফেলো মুসলিম সেন্টারে অনুষ্ঠানের পর দাফনের প্রস্তুতি চলছে বলে স্বজনরা জানান। উৎস : বিডিনিউজ২৪

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar