1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আত্মহত্যা করছেন গাজা ফেরৎ ইসরাইলি সেনা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

আত্মহত্যা করছেন গাজা ফেরৎ ইসরাইলি সেনা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৫২ জন খবরটি পড়েছেন

গাজায় অসহায় মানুষের ওপর অমানবিক নির্যাতনকারী ইসরাইলি সেনাদের মধ্যে কেউ সন্তানের বাবা, কেউ বৃদ্ধ মায়ের শেষ সম্বল, আবার কেউ বোনের আদরের একমাত্র ছোট ভাই। সেই মানুষ গুলো যখন গাজায় নিরীহ নারী-শিশুদের ওপর নির্যাতন চালিয়ে নিজ পরিবারের কাছে ফিরে আসছেন, তখন ভুগছেন মানসিক অবসাদে। গাজায় নেতানিয়াহুর নির্দেশ পালন করতে গিয়ে আহত হয়ে নিজ দেশে ফিরে যাওয়া অনেক আইডিএফ সদস্য আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনের উদ্ধৃতি বার্তা সংস্থা এএফপি জানায়।

গাজায় যুদ্ধে অংশ নেওয়া ইসরাইলি সৈন্যরা সিএনএনকে জানিয়েছেন, গাজার যে নৃশংসতা তারা দেখেছেন, তা বাইরের মানুষ কল্পনাও করতে পারবেন না।

প্রতিবেদন থেকে আরো জানা গেছে, আইডিএফের অনেক সেনা বর্তমানে মানসিক অবসাদে ভুগছেন। ফেরত আসা সৈন্যদের এখন অনেকেই মাংস খেতেও ভয় পান। মাংস খেতে গেলেই গাজায় রক্তাক্ত লাশের কথা মনে হয় তাদের। তারা রাতে ঠিকমতো ঘুমাতেও পারেন না মানসিক অশান্তির কারণে।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর এক চিকিৎসক সিএনএন’কে জানিয়েছেন, অনেক সৈন্যকে এখন গাজা থেকে লেবাননে পাঠানো হতে পারে। ইসরাইলের বহু সৈন্য এখন এই আশঙ্কায় আছেন। ইসরাইলি বাহিনীর বহু সেনাসদস্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকারকে একণ আর বিশ্বাস করেন না।

শুধু তাই নয়, দেশের প্রতি আনুগত্য আর মানবতার মধ্যে দোদুল্যমান অবস্থায় আছেন এসব সৈন্যরা। গাজা ভূ-খন্ডে ইসরাইলি বাহিনীর হামলায় একনো পর্যন্ত ৪৩ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এদের
বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন ১ লক্ষেরও বেশি। জাতিসংঘের হিসেবে গাজায় ১৬ হাজারেরও বেশি শিশু নিহত হয়েছে।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস যোদ্ধারা গত বছরের ৭ অক্টোবর ইসরাইলের দক্ষিণাঞ্চলে অতর্কিত হামলা চালায়। হামলায় ইসরাইলের ১২০৬ বেসামরিক নাগরিক নিহত হয় এবং ২৫০ জনেরও বেশি মানুষকে জিম্মি করে হামাস যোদ্ধারা। এ হামলার জবাবে সেদিনই অবরুদ্ধ গাজায় হামলা চালাতে শুরু করে ইসরাইলি সেনাবাহিনী।

এক বছরেরও বেশি সময় ধরে অব্যাহত এ হামলায় প্রায় ৪৩ হাজার মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লক্ষেরও বেশি। সূত্র-বাসস

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar