1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটেনের রাজা চার্লস - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটেনের রাজা চার্লস

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১৪৩ জন খবরটি পড়েছেন

চলতি বছরের শুরুর দিকে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের শরীরে মরণব্যাধি ক্যানসার শনাক্ত হয়। তারপর থেকে তিনি তেমন বিদেশ সফর করছেন না। তবে এবার সেই বিরত কাটিয়ে সরকারি সফরে ভারতীয় উপমহাদেশে আসার পরিকল্পনা করছেন তিনি। কিছু দিনের মধ্যে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সফর করতে পারেন বলে রাজা চার্লস। খবর ডেইলি মিররের।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ব্রিটিশ সংবাদমাধ্যমটির খবর অনুযায়ী, রাজা তৃতীয় চার্লস ও তার স্ত্রী রানি ক্যামিলা অদূর ভবিষ্যতে ভারতীয় উপমহাদেশ সফরের পরিকল্পনা করছেন। তিনি ক্যানসার থেকে ধীরে ধীরে সেরে ওঠায় শিগগিরই এই সফরে আসতে পারেন।

তবে তাদের এই সফরের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। তাই ঠিক কবে নাগাদ ব্রিটিশ রাজ সফর শুরু করতে পারেন, সেই বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি ডেইলি মিরর।

২০২২ সালের সেপ্টেম্বরে ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তৃতীয় চার্লস সব ধরনের সফর বাতিল করেন। তবে ভারতীয় উপমহাদেশের তিন দেশ—বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সফরের এই পরিকল্পনার মাধ্যমে পুনরায় তার সফর শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মূলত ব্রেক্সিট পরবর্তী বিশ্বে তাৎপর্যপূর্ণ অর্থনৈতিক যোগাযোগ তৈরি করতে চায় ব্রিটেন। দেশের এই পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বের বিভিন্ন দেশে সফর করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ব্রিটিশ রাজা ও রানি।

ব্রিটেনের একটি সূত্র জানিয়েছে, রাজা ও রানির জন্য এই ধরনের সফরের পরিকল্পনা করাটা অত্যন্ত উৎসাহব্যঞ্জক। ভারতীয় উপমহাদেশে তাদের একটি সফর শুরুর কথা রয়েছে। এই সফরটি বিশ্ব মঞ্চে ব্রিটেনের জন্য রাজনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে বেশ তাৎপর্যপূর্ণ হবে। এই সময় রাজা ও রানি জুতসই দূত হিসেবে কাজ করতে পারবেন।চ্যানেল ২৪

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar