1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আফগান-পাকিস্তান সীমান্তে সংঘর্ষে ২১ পাক সেনার মৃত্যুঃ আফগান মিডিয়া - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

আফগান-পাকিস্তান সীমান্তে সংঘর্ষে ২১ পাক সেনার মৃত্যুঃ আফগান মিডিয়া

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ২১০ জন খবরটি পড়েছেন
আফগাানিস্তানের পাল্টা হামলাঃ ১৯ পাক সেনা ঘায়েল

স্টাফ রিপোর্টার

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সপ্তাহ না পেরোতেই এবার পাকিস্তানের হামলার শক্ত জবাব দিল আফগাঁনিস্তান। গত সপ্তাহে (২৪ ডিসেম্বর) হঠাতই প্রতিবেশী দেশের ভেতরে দুই দফায় বিমান হামলা চালায় পাক বাহিনী। ভয়াবহ ওই হামলায় নারী ও শিশুসহ অন্তত ৫১ আফগান নিহত হয়। শনিবার (২৮ ডিসেম্বর) সেই হামলার জবাবও দিয়েছে আফগান তালেবান। তাতে অন্তত ১৯ জন পাক সেনা নিহত হয়।

পাকিস্তানের হামলার নিন্দা জানিয়েছিল তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক বিবৃতিতে আফগান ভূখণ্ডে পাকিস্তানের সবশেষ হামলার নিন্দা জানিয়ে এটিকে ‘বর্বর’ ও ‘স্পষ্ট আগ্রাসন’ বলে অভিহিত করে।

বিবৃতিতে এই কাপুরুষোচিত কাজের জবাব দেয়া হবে বলে মন্ত্রণালয় জানিয়েছে। এছাড়া ভূখণ্ড ও সার্বভৌমত্বের সুরক্ষার বিষয়টিকে আফগানিস্তান তার অবিচ্ছেদ্য অধিকার বলে মনে করে বিবৃতিতে উল্লেখ করা হয়।

সপ্তাহ না পেরোতেই সীমান্তে আফগান সীমান্তরক্ষী বাহিনী হামলা চালালো।

আফগান মিডিয়া, আফগান অন্তর্বর্তী সরকারের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, সীমান্ত ক্রসিং পয়েন্টগুলোতে আফগানিস্তান ও পাকিস্তান বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষে ১৯ পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে।

অন্যদিকে চীনা সংবাদ মাধ্যম সিনহুয়া সংবাদ সংস্থা জানিয়েছে, শনিবার পাকিস্তানের উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি চেকপোস্টে আফগান ও পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলিবিনিময়ের ঘটনায় এক পাকিস্তানি সৈন্য নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন, সরকারি সূত্র জানিয়েছে।

সূত্রগুলো জানায়, স্থানীয় সময় সকাল ১০টার দিকে এই সংঘর্ষ শুরু হয়, যেখানে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের উপরের কুররাম জেলা এলাকায় চেকপোস্টে ভারী ও হালকা অস্ত্র ব্যবহার করা হয়।

ইসলামাবাদ কর্তৃপক্ষ এখনও এই ঘটনার উপর অফিসিয়াল কোনও বিবৃতি দেয়নি।

আফগান মিডিয়া, আফগান অন্তর্বর্তী সরকারের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, সীমান্ত ক্রসিং পয়েন্টগুলোতে আফগানিস্তান ও পাকিস্তান বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষে ১৯ পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে।

এই সংঘর্ষটি ঘটেছে পাকিস্তানি সেনাবাহিনীর আফগানিস্তানের পক্তিকা প্রদেশে মঙ্গলবার রাতে বিমান হামলার পর, যাতে ৫১ জন নিহত হয়। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar